ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

কেমন আছেন এন্ড্রু কিশোর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫১:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯
  • ৩৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। এন্ড্রু কিশোরের সঙ্গে আছেন তার স্ত্রী ও চিকিৎসা সমন্বয়ক কণ্ঠশিল্পী জাহাঙ্গীর।

এন্ড্রু কিশোর গুরুতর অসুস্থ এমন খবর শুক্রবার বিকেল থেকে সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়ালেও খোঁজ নিয়ে জানা গেছে, তিনি ভালো আছেন।

দেশ থেকে সব সময় এন্ড্রু কিশোরের স্বাস্থ্যের বিষয়ে খোঁজ রাখছেন তার শিষ্য মোমিন বিশ্বাস।

মোমিন বিশ্বাস জানান, এন্ড্রু কিশোর ২ দিন হলো সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সেখানে ব্লাড পরীক্ষাসহ তার শরীরের বিভিন্ন অর্গান পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছেন।

তিনি বলেন, দাদার এড্রিনাল গ্লান্ট (যেখান থেকে হরমন প্রডিউজ হয়) একটু বড় হয়ে গেছে যার ফলে শরীরের ওজন কমাসহ নানা সমস্যা দেখা দিয়েছে। তার জন্য সবাই দোয়া করবেন।

এদিকে এন্ড্রু কিশোরকে চিকিৎসার জন্য দশ লাখ টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ শিল্পীর হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। মুহূর্তেই এমন খবর ও ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ওঠে নেতিবাচক প্রতিক্রিয়ার ঝড়।

এমন সমালোচনার মধ্যেই সোমবার সকাল সাড়ে ৯টার একটি ফ্লাইটে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন এন্ড্রু কিশোর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

কেমন আছেন এন্ড্রু কিশোর

আপডেট টাইম : ০৪:৫১:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯