ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ফিরেই ব্রাজিলের ত্রাতা নেইমার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৪:২৪ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯
  • ৩৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ তিন মাস পর মাঠে ফিরেই গোলের দেখা পেলেন নেইমার। পিএসজি তারকার দ্বিতীয়ার্ধের গোলে কলম্বিয়ার বিপক্ষে হার এড়াল ব্রাজিল। বাংলাদেশ সময় শনিবার সকালে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে কলম্বিয়ার সঙ্গে প্রীতি ম্যাচে ২-২ গোলে ড্র করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরুতে কাসেমিরোর গোলে ব্রাজিল এগিয়ে যাওয়ার পর অল্প সময়ের ব্যবধানে দু’বার বল জালে পাঠান কলম্বিয়ার ফরোয়ার্ড লুইস মুরিয়েল। নেইমারের গোলে শেষ পর্যন্ত স্বস্তির ড্রয়ে মাঠ ছাড়ে জুলাইয়ে কোপা আমেরিকা জেতা ব্রাজিল।

জুনের শুরুতে কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচে চোট পেয়ে কোপা আমেরিকা থেকে ছিটকে পড়েছিলেন নেইমার। সুস্থ হয়ে চলতি মৌসুমে ক্লাবে ফিরলেও তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকায় ক্লাবের কোনো ম্যাচে এখনও তাকে মাঠে নামাননি পিএসজি কোচ টমাস টুখেল।

অবশেষে তিন মাস পর জাতীয় দলের হয়ে মাঠে ফিরেই আলো ছড়ালেন ২৭ বছর বয়সী তারকা। গোল করার পাশাপাশি সতীর্থের গোলেও রেখেছেন অবদান। ম্যাচের ১৯ মিনিটে নেইমারের বাঁকানো কর্নার থেকে হেডে দলকে এগিয়ে দেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার কাসেমিরো।

পাল্টা জবাব দিতে দেরি করেনি গত কোপা আমেরিকায় শেষ ষোলো থেকে বিদায় নেয়া কলম্বিয়া। ২৫ মিনিটে সফল স্পট কিকে সমতা টানেন মুরিয়েল। আটলান্টার এই স্ট্রাইকারই ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়েছিল কলম্বিয়া। নয় মিনিট পর ডান-পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটি করেন মুরিয়েল।

৫৮ মিনিটে অধিনায়ক দানি আলভেসের দারুণ এক পাস থেকে প্লেসিং শটে স্কোরলাইন ২-২ করেন নেইমার। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে গত মে মাসের পর গোল পেলেন তিনি। আর আন্তর্জাতিক ফুটবলে গত নভেম্বরের পর জালের দেখা পেলেন সময়ের অন্যতম সেরা এই ফরোয়ার্ড।

ব্রাজিলের জার্সিতে ৯৮ ম্যাচে এটি তার ৬১তম গোল। ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার তালিকায় নেইমারের সামনে আছেন শুধু রোনালদো (৬২) ও পেলে (৭৭)। লস অ্যাঞ্জেলেসে আগামী বুধবার পরের ম্যাচে পেরুর মুখোমুখি হবে টানা ১৭ ম্যাচে অপরাজিত থাকা ব্রাজিল। জুলাইয়ে পেরুকে হারিয়েই নবমবারের মতো কোপা আমেরিকা শিরোপা জিতেছিল তিতের দল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ফিরেই ব্রাজিলের ত্রাতা নেইমার

আপডেট টাইম : ০৫:০৪:২৪ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯