ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

প্রধান কোচের এক মাসের বেতন ৫দিনেই পাবেন বোলিং কোচ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০১৯
  • ৪০২ বার

হাওর বার্তা ডেস্কঃ জা তীয় দলের প্রধান কোচের চেয়ে তার সহকারীর বেতন বেশি। বিষয়টি বেমানান হলেও বাস্তবে তাই হচ্ছে দেশের ক্রিকেটে।

প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর চেয়ে কয়েকগুণ বেশি বেতনে সাকিব-মিরাজদের স্পিন শেখানোর দায়িত্ব নিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার ড্যানিয়েল ভেট্টোরি।

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দামি কোচ ছিলেন শ্রীলংকান চন্ডিকা হাথুরুসিংহে। তিনি মাসিক ২৭ হাজার ৭২৩ ডলার বেতন পেতেন। জাতীয় দলের সাবেক এ কোচের পুরো এক মাসের বেতন মাত্র ৮ দিনে পাবেন ড্যানিয়েল ভেট্টোরি।

জাতীয় দলের বর্তমান প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর মাসিক বেতন ১৭ হাজার ১৪২ ডলার। তার সমান বেতন মাত্র ৫দিনে পাবেন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি।

প্রধান কোচ হিসেবে রাসেল ডোমিঙ্গোকে দুই বছরের জন্য নিয়োগ দেয়ার আগেই নিয়োগ পান পেস ও স্পিন বোলিং কোচ। স্পিন বোলিং কোচ হিসেবে ড্যানিয়েল ভেট্টোরি বিসিবির সঙ্গে ১০০ দিনের জন্য চুক্তিবদ্ধ হন।

বিসিবির একটি সূত্রে জানা যায় ভেট্টোরির দৈনিক বেতন পড়বে ৩ হাজার ৫০০ ডলারের বেশি। বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাবেন তিনি। চলতি বছরের অক্টোবর থেকে আগামী বছরের নভেম্বর পর্যন্ত এক বছর সময়ে মাত্র ১০০ দিনের চুক্তিতে বাংলাদেশের স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ডের এ সাবেক তারকা স্পিনার।

তবে সহকারী কোচের চেয়ে প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর বেতন কম হলেও তার মন খারাপের কোনো কারণ নেই। তা কারণ তিনি টাইগারদের প্রধান কোচ হওয়ার আগে দক্ষিণ আফ্রিকার কোচিং প্যানেলে থাকাবস্থায় মাসে ৮ হাজার ডলার বেতন পেতেন। সে তুলনায় বাংলাদেশে ১৭ হাজার ৭২৩ ডলার পাবেন। তার মানে তিনি আগের চেয়ে প্রায় দ্বিগুণ বেতন পাবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

প্রধান কোচের এক মাসের বেতন ৫দিনেই পাবেন বোলিং কোচ

আপডেট টাইম : ০৮:৫৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০১৯