ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

মাঠে ঢুকে পড়লেন দর্শক, সাকিবকে দিলেন ফুল উপহার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০১৯
  • ৩২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসের ১০৭ এবং দিনের ১১তম ওভারে প্রথমবারের মতো আক্রমণে আসেন সাকিব আল হাসান। ঠিক তখনই ঘটে অনাকাঙ্খিত এক ঘটনা। ইস্টার্ন গ্যালারির কাঁটাতারের বেড়া টপকে মাঠে প্রবেশ করেন এক দর্শক। বাংলাদেশ অধিনায়কের জন্য ভালোবাসার উপহার হিসেবে ছোট্ট একটি ফুলের তোড়া হাতে নিয়ে ঢুকেন তিনি।

ওই সময় বিধ্বংসী হয়ে উঠেছিলেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। একের পর এক বল আছড়ে ফেলছিলেন সীমানার বাইরে। ফলে তাকে আউট করার পরিকল্পনা নিয়ে ওই ওভারের তিনটি বল করেন সাকিব। তবে এরপরই অপ্রত্যাশিত অতিথির আগমনে থেমে যেতে হয় তাকে। অবশ্য অনাকাঙ্ক্ষিত কিছু ঘটেনি।

উইকেটের কাছাকাছি এসে হাঁটু গেড়ে প্রথমে সাকিবকে ভালোবাসা জানান ওই ভক্ত। এরপর হাত মিলিয়ে শ্রদ্ধা জানিয়ে প্রিয় তারকাকে স্যালুট দেন তিনি। তবে তখনও হুঁশ আসেনি নিরাপত্তা কর্মীদের। ঘটনার প্রায় ২৫-৩০ সেকেন্ড পর গ্র্যান্ডস্ট্যান্ড থেকে দৌড়ে আসেন দুই নিরাপত্তাকর্মী এবং টেনেহিঁচড়ে বের করে দেন সেই সমর্থককে।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, নিরাপত্তা বেষ্টনি ভেদ করে কিভাবে ওই দর্শক মাঠে ঢুকলেন? চারধারে ছিল কড়া নিরাপত্তা। দায়িত্বে ছিলেন পর্যাপ্ত পুলিশ এবং ওয়াকি-টকি হাতে বিসিবির কর্মীরা। কিন্তু ঘটনার শুরুতে কাউকেই পাওয়া যায়নি, কারো কোনো সাড়া-শব্দই ছিল না। অনায়াসে তিনি মাঠে ঢুকে পড়েন। তার দিকে ফ্যালফ্যাল করে চেয়ে থাকেন আম্পায়ার ও টাইগার অধিনায়ক। এতে খেলাও বেশ কিছুক্ষণ বন্ধ থাকে

ভাগ্য ভালো সেই দর্শক কোনো খেলোয়াড়কে আহত করেননি। তবে এই ঘটনা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থাকে ‘বুড়ো আঙ্গুল’ দেখিয়েছে বটে!

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

মাঠে ঢুকে পড়লেন দর্শক, সাকিবকে দিলেন ফুল উপহার

আপডেট টাইম : ১২:৪৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০১৯