ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বাবা হওয়ার সুসংবাদ দিলেন রুবেল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৫:২৪ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯
  • ৩৫১ বার

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিমার রুবেল হোসেন বাবা হয়েছেন। তার স্ত্রী ইসরাত জাহান দোলার কোলজুড়ে পৃথিবীতে এসেছে তাদের প্রথম সন্তান। রোববার সকালে রাজধানীর একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন দোলা।

ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংবাদ দিয়েছেন রুবেল নিজেই। নবজাতকের সঙ্গে মায়ের ছবি দিয়ে এ সুখবর দেন জাতীয় দলের এ পেসার। ফেসবুকে মা-ছেলেসহ পরিবারের জন্য দোয়া চেয়েছেন রুবেল।

ফেসবুকে দুটি ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যায় সদ্য জন্ম নেয়া সন্তান ও তার স্ত্রীকে।

সন্তানের ছবি দিয়ে ক্যাপশনে রুবেল হোসেন লিখেছেন- ‘আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে পুত্রসন্তানের বাবা হলাম। বাচ্চা ও মা উভয়ই সুস্থ আছে। সবাই দোয়া করবেন।’

বাবা হচ্ছেন, এমন সুখবর গত মাসের ১০ তারিখে দিয়েছিলেন রুবেল হোসেন। সেদিন স্ত্রী দোলার সঙ্গে একটি ছবি আপলোড করে রুবেল লিখেন- ‘আলহামদুলিল্লাহ। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আল্লাহর অশেষ রহমতে আমি সন্তানের বাবা হতে যাচ্ছি এবং আমার স্ত্রী মা হতে চলেছে।’

এদিকে নিজের সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য জাতীয় দলের ক্যাম্প থেকে ছুটি নিয়ে রেখেছিলেন রুবেল। যে কারণে তাকে আফগানিস্তানের বিপক্ষে দুদিনের প্রস্তুতি ম্যাচ কিংবা একমাত্র টেস্ট স্কোয়াডে রাখা হয়নি। তবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে খেলবেন রুবেল।

২০১৬ সালে বাগেরহাটের মুনিগঞ্জের মেয়ে ইসরাত জাহান দোলাকে বিয়ে করেন রুবেল হোসেন। এ দম্পতির ঘরে এটিই প্রথম সন্তান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বাবা হওয়ার সুসংবাদ দিলেন রুবেল

আপডেট টাইম : ০৪:৫৫:২৪ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯