ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

ঢাকায় আফগানিস্তান ক্রিকেট দল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৩:১১ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০১৯
  • ৩২৪ বার

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট এবং ত্রিদেশীয় সিরিজ খেলতে ঢাকা পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল। শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে দুবাই থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন রশিদ খানরা।

স্বল্প ভ্রমণ বিরতির পর বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে নভোয়ার এয়ারলাইনসযোগে চট্টগ্রামের উদ্দেশে উড়াল দেয়ার কথা তাদের। বন্দরনগরীতে পৌঁছে একদিন বিশ্রাম নেবেন আফগানরা। পরে হালকা অনুশীলন করবেন।

এর পর ১-২ সেপ্টেম্বর এমএ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের সঙ্গে দুদিনের প্রস্তুতিমূলক ম্যাচ খেলবেন তারা। আর ৫-৯ সেপ্টেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একমাত্র টেস্টে টাইগারদের মুখোমুখি হবে কাবুলিওয়ালাদের দল।

বাংলাদেশ ও আফগানিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে ৮ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছবে জিম্বাবুয়ে। ১৩ সেপ্টেম্বর শুরু হবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ফাইনাল হবে ২৪ সেপ্টেম্বর, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

ঢাকায় আফগানিস্তান ক্রিকেট দল

আপডেট টাইম : ০২:৩৩:১১ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০১৯