ঢাকা ০২:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা চাকরির প্রলোভনে রাশিয়ায় সামরিক চুক্তিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

“ভাইরা ভাই” বিতর্ক নিয়ে কথা বললেন রিয়াদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৯:১৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০১৫
  • ৪২৮ বার

বিশ্বের অন্যান্য খেলোয়াড়ের মত বাংলাদেশি অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদও ক্যারিয়ারের দুঃসময় পার করেছেন। তার জন্য তাকে অনেক কথা শুনতে হয়েছে। অনেকে এমনও কথা বলেছে যে “ভাইরা ভাই” এর কারণেই (অধিনায়ক মুশফিকুর রহিম) নাকি তিনি দলে সুযোগ পান।

মানুষের এমন কথা তার মনে অসংখ্য ক্ষত সৃষ্টি করেছে। আর সেই ক্ষত বুকে নিয়েই মানুষের এমন কথার জবাব দেয়ার জন্য কঠোর পরিশ্রম করেছেন। বিশ্বকাপে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই “ভাইরা ভাই” সেঞ্চুরি করেছেন। তাও একটি নয়। পরপর দুটি সেঞ্চুরি করে সেই সমালোচনার জবাব তিনি ভালোভাবেই দিয়েছেন। বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে এমন কৃতিত্ব শুধু তারই। এখন দলের একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান তিনি।

এ বিষয়ে মাহমুদুল্লাহ রিয়াদ বলেছেন, আমার পেছনে মানুষ কি বলে তা নিয়ে ভাবি না। কিন্তু একই সময়ে আমি এটি অস্বীকার করতে পারি না যে, মুশফিক আমার আত্মীয়। আমি যদি ভালো পারফরম্যান্স না করি তাহলে আপনি অবশ্যই সমালোচনা করতে পারেন। কিন্তু এখানে ব্যক্তিগত কোনও সম্পর্ক টেনে আনতে পারেন না।

তিনি বলেন, আল্লাহ তায়ালার রহমতে আমি খারাপ সময়কে জয় করেছি। আমি দলে আমার নিজের যোগ্যতা প্রমাণ করতে পেরেছি। সুতরাং, এখন এমন কোনও আলোচনা নেই। এমনকি যদি থাকত তাহলে আমি কি করতাম? অন্যের বলার উপর আমার কোনও হাত নেই। তারা যা বলতে চায় তাদের তা বলতে দিন। আমি শুধু তাদের ভালো পারফরম্যান্সের মাধ্যমে সন্তুষ্ট করতে পারি। আল্লাহ তায়ালাকে ধন্যবাদ যে আমি সফল হয়েছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন

“ভাইরা ভাই” বিতর্ক নিয়ে কথা বললেন রিয়াদ

আপডেট টাইম : ০৮:৫৯:১৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০১৫