ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়ের মাসে আসছে ‘নয়া মানুষ’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
  • ১৩১ বার

বিজয়ের মাসে মুক্তি পাচ্ছে বানভাসি মানুষের গল্পে নির্মিত সিনেমা ‘নয়া মানুষ’। চরের মেহনতি মানুষের জীবন ও প্রকৃতির খেয়ালিপনার বিভিন্ন দিক নিয়ে আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালু চরে’ গল্প অবলম্বনে এটি নির্মাণ করেছেন সোহেল রানা বয়াতি। এর চিত্রনাট্যে আছেন মাসুম রেজা।

আজ বৃহস্পতিবার সিনেমার অফিসিয়াল পোস্টার প্রকাশ করে নির্মাতা জানিয়েছেন, আগামী ৬ ডিসেম্বর দেশজুড়ে ‘নয়া মানুষ’ মুক্তি পাবে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আশীষ খন্দকার, ঝুনা চৌধুরী, রওনক হাসান, মৌসুমী হামিদ, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি ও শিশুশিল্পী ঊষসীসহ অনেকে। আর দেশের অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ’র ব্যানারে নান্দনিক ফিল্মসের প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি। এর প্রযোজক নাজমুল হক ভূঁইয়া।

২০২২ সালের অক্টোবরে সিনেমাটির চিত্রধারণ শুরু হয়। কিন্তু সুপার সাইক্লোন সিত্রাংয়ের তাণ্ডবে শুটিং সেট চরম ক্ষতিগ্রস্ত হয় এবং কাজ বন্ধ হয়ে যায়। ২০২৩ সালের ৬ এপ্রিল থেকে আবার নতুন করে শুরু হয় এর কাজ, শেষ হয় ১২ এপ্রিল। পোস্ট প্রোডাকশন শেষ করে গেল ১৮ সেপ্টেম্বর সার্টিফিকেশন বোর্ডে জমা হয় সিনেমাটি আর ২ অক্টোবর সদস্যরা এটি দেখে ২৩ অক্টোবর আনকাট সনদে নথিভুক্ত করেন।

সিনেমার নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, ‘বানভাসি মানুষের গল্প “নয়া মানুষ”। গল্পের মতোই নানা দুর্যোগ মোকাবেলা করে চলচ্চিত্রটি আনকাট মুক্তির অনুমতি পেয়েছে। নির্মাণের বিভিন্ন পর্যায়ে যারা পাশে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা। বিজয়ের মাসে সিনেমাটি দর্শকরা উপভোগ করতে পারবেন। আমার প্রথম সিনেমা নিয়ে আমি অনেক আশাবাদী।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিজয়ের মাসে আসছে ‘নয়া মানুষ’

আপডেট টাইম : ০৬:৪২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪