ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ জুলাইয়ে শিল্পীসমাজ নৈরাশ্যের সুড়ঙ্গ থেকে ‘দ্রোহযাত্রা’ নতুন দায়িত্ব পেলেন ববি হাজ্জাজ ৩৬ জুলাইকে ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’ বলে শুভেচ্ছা জানালেন তিশা বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সাবেক মহাসচিব মো. তোয়াহা আর নেই ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ইতিহাসের নতুন পর্যায় সৃষ্টি করেছে: ড. ইউনূস প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার

ক্ষমতার দাপটে অবরুদ্ধ কৃষক পরিবার, প্রশাসন নিরব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
  • ২৫৩ বার

নিজাম (নেত্রকোনা)ঃ নেত্রকোনার মদনে বসত ঘরের সামনে বাঁশের বেড়া দিয়ে এক কৃষক পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদ করায় বসত ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করায় ভুক্তভোগী কৃষক জামাল মিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার এক সপ্তাহ অতিবাহিত হলেও কোনো রকম ব্যবস্থা না নেওয়ায় ন্যয় বিচারের শঙ্কায় ভুগছেন কৃষক পরিবারটি।

স্থানীয় লোকজন ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মাঘান ইউনিয়নের মাঘান গ্রামের কৃষক মোঃ জামাল মিয়ার সাথে প্রতিবেশী ছোটন মিয়ার জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এ নিয়ে তাদের মধ্যে প্রায় সময়ে ঝগড়া বিবাদ লেগে থাকে। সম্প্রতি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একমাস আগে প্রতিবেশী ছোটন মিয়া তার লোকজন নিয়ে কৃষক জামাল মিয়ার বসত ঘরের সামনে বাঁশের বেড়া দিয়ে দেয়। অবরুদ্ধ পরিবারটি এলাকার গণ্যমান্য ব্যাক্তি ও জনপ্রতিনিধিদের কাছে বিচার প্রার্থী হয়েও কোনো রকম সুরাহা পায়নি। এক মাস ধরে গবাদি পশু ও নিজের চলাচলে অসুবিধা হওয়ায় প্রতিবাদ করলে ২৯ অক্টোবর ছোটন মিয়া তার লোকজন নিয়ে জামাল মিয়ার বসত ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় বসত ঘর থেকে নগদ টাকা ও মালপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় কৃষক জামাল মিয়া ২৯ অক্টোবর রাতেই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিন্তু এখন (রবিবার) পর্যন্ত কৃষক জামাল মিয়ার বসত ঘরের সামনে বাঁশের বেড়া সরানো হয়নি।

এমন সংবাদের পরিপ্রেক্ষিতে সরজমিন মাঘান গ্রামে গেলে দেখা যায়, প্রতিপক্ষের লোকজন জামাল মিয়ার বসত ঘরের সামনে বাঁশের বেড়া দিয়েছে। এ সময় স্থানীয় মাসুদ মিয়া, সাদ্দাম হোসেন, আলী আকবরসহ অনেকেই জানান, ছোটন মিয়া জোরপূর্বক জামাল মিয়ার জায়গায় বাঁশের বেড়া দিয়ে পরিবারটিকে অবরুদ্ধ করে রেখেছে। আমরা বার বার বলেও বেড়া সরাতে পারিনি। এ নিয়ে আবার তর্কবিতর্ক হওয়ায় ছোটন মিয়ার তার লোকজন নিয়ে জামাল মিয়ার বসত ঘর ভাংচুর করেছে। এই ঘটনায় ন্যায় বিচার হওয়া দরকার।

প্রতিপক্ষ ছোটন মিয়ার মা আয়েশা আক্তার বলেন, জামালের সাথে কিছু দিন আগে ঝগড়া হওয়ায় আমার ছেলেরা বাঁশের বেড়া দিয়েছে। এ নিয়ে এখন আবার ঝগড়া হয়েছে। তাই আমার ছেলে রাগের মাথায় দা দিয়ে তাদের বসত ঘরে কয়েকটা কুপ দিয়েছে। কিন্তু ঘরের মালামাল বা টাকা লুটপাট করেনি বলে জানান তিনি।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দেবাংশু কুমার দে জানান, অভিযোগ পেয়ে তদন্ত করার জন্য পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ক্ষমতার দাপটে অবরুদ্ধ কৃষক পরিবার, প্রশাসন নিরব

আপডেট টাইম : ০৬:১৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪