ঢাকা ০৯:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ডিসেম্বরের মধ্যেই অভ্যুত্থানে আহত ও শহিদদের তালিকা প্রকাশ হবে: সারজিস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
  • ১১১ বার

জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম  

ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত ও শহিদদের পূর্ণাঙ্গ তালিকা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে জানিয়েছেন জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। বৃহস্পতিবার দুপুর ২টায় রাজধানীর বিএসএল ভবনের সামনে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা, পুনর্বাসনের রোডম্যাপ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘তালিকা প্রণয়ন ও কার্যক্রম এখনো অব্যাহত। শহিদ পরিবার যারা রয়েছে, তাদের তথ্য সংগ্রহ করা সহজ। যারা আহত রয়েছে তাদের তথ্য ভেরিফাই করা একটু কষ্টকর। আমরা নভেম্বরের মধ্যে তথ্য সংগ্রহ শেষ করব। ৩১ ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করব।’

এ সময় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, ‘এখন শহীদদের পরিবারকে এককালীন ৫ লাখ ও আহতদের ১ লাখ টাকা দেওয়া হচ্ছে। অবস্থা বুঝে আহতদের ৩ লাখ করে টাকা দেওয়া হবে, কিন্তু যারা চিকিৎসার জন্য ৩ লাখের বেশি টাকা খরচ করেছেন, ডকুমেন্ট দেখালে তাদের সে টাকাও দেওয়া হবে।’

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ডিসেম্বরের মধ্যেই অভ্যুত্থানে আহত ও শহিদদের তালিকা প্রকাশ হবে: সারজিস

আপডেট টাইম : ০৬:৩৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪