ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

পাকিস্তানে যাত্রীবাহী বাহন লক্ষ্য করে গুলি, নিহত ১১

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
  • ৯১ বার

পাকিস্তানের খুররাম জেলায় যাত্রীবাহী বাহনে বন্দুকধারীর গুলিতে নারীসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন।আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আজ বৃহস্পতিবার এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ওই গাড়িটি পারাচিনার থেকে পেশোয়ারের দিকে যাচ্ছিল। গুলিতে আহতদের মধ্যে তিনজন নারীও আছে।

এর আগে গত মাসেও এমন যাত্রীবাহী বাহনে গুলির ঘটনা ঘটেছিল।

ওই অঞ্চলে বিভিন্ন গোষ্ঠী ও গোত্রের মধ্যে সংঘর্ষ হয়ে থাকে। এতে অনেক মানুষের প্রাণহানি ঘটে। এ ছাড়া আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় সেখানে তালেবান সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীরা হামলা চালিয়ে থাকে।

স্থানীয় নেতারা বলছেন, এমন সহিংসতার কারণে প্রায়ই সেখানের মূল রাস্তা বন্ধ থাকে এবং তাদের ভোগান্তিতে পড়তে হয়। খাদ্যদ্রব্য, ওষুধ ও জ্বালানির সংকট দেখা যায় সেখানে। এ ছাড়া নিরাপত্তার কারণ দেখিয়ে থ্রিজি ও ফোরজি সার্ভিসও বন্ধ করে দেওয়ায় সেখানে পড়াশোনা ও ব্যবসার ক্ষতি হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত

পাকিস্তানে যাত্রীবাহী বাহন লক্ষ্য করে গুলি, নিহত ১১

আপডেট টাইম : ০৬:৩৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪