ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

বলিউডে পা রাখছেন বাংলাদেশি অভিনেত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৬:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০১৯
  • ৩১৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ছোট পর্দার পরিচিত মুখ জাকিয়া বারী মম। তিনি বেশ কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। দাপিয়ে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু এবারই প্রথম দেশের গণ্ডি পেরিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখছেন মম।

এই অভিনেত্রীকে দেখা যাবে ‘ম্যাক্স কি গান’ নামে একটি ছবিতে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা এ খবর দিয়েছে। সিনেমাটির গল্প প্রসঙ্গে গণমাধ্যমটি জানিয়েছে, কোটিপতি ম্যাক্স মনে করেন অর্থের জোর থাকলে জয় করা যায় সব কিছু। এমনকি তার মৃত ভাইকেও নাকি ফিরিয়ে আনা সম্ভব।

সেখান থেকেই একের পর এক নারকীয় হত্যালীলায় মেতে ওঠে ম্যাক্স। এই নিয়েই এগোয় ছবি। সাসপেন্সে মোড়া এই ছবিটি পরিচালনা করছেন সমীর খান। এই ছবিতে জাকিয়ার চরিত্র একজন সিবিআই অফিসারের। এছাড়াও রয়েছেন টেলিভিশনের পরিচিত মুখ অমিতা নাঙ্গিয়া এবং নিশান্ত পাণ্ডে।

ছবি প্রসঙ্গে আনন্দবাজারকে মম বলেন, ‘আমার খুবই ভাল লাগছে। এই মুহূর্তে আমি ভুটানে রয়েছি ছবির শুটের জন্য। ২৩ অগস্ট পর্যন্ত শুটিং চলবে এখানে।’

আগামী দিনে কি টলিউডেও দেখা যাবে জাকিয়াকে? এমন প্রশ্নের জবাবে মম বলেন, ‘টলিউডেও কাজ করতে আমি আগ্রহী। তবে পাশাপাশি বাংলাদেশেও কাজ চালিয়ে যেতে চাই। ওটি আমার নিজের দেশ। ওই দেশই আমাকে পরিচিতি এনে দিয়েছে। তাই সবার আগে প্রাধান্য পাবে বাংলাদেশই।’ ‘ম্যাক্স কি গান’ নিয়ে ছবির নির্মাতা ফয়সাল সাইফের সঙ্গে ২০১৭ সালে পাকা কথা হয়ে গেলেও নানা কারণে ছবির শুটিং পিছিয়ে যায়।২০০৬-এ ‘দারুচিনি দ্বীপ’ ছবির জন্য বাংলাদেশে জাতীয় পুরস্কার পান মম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

বলিউডে পা রাখছেন বাংলাদেশি অভিনেত্রী

আপডেট টাইম : ১০:৩৬:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০১৯