ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

তোমার আমার বিয়ে বলো কে আর ঠেকায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২১:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০১৯
  • ৩১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ দীর্ঘ ১৮ বছর পর চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাস নির্মাণ করছেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমার সিক্যুয়েল ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন অপু বিশ্বাস ও বাপ্পি চৌধুরী।

সম্প্রতি পুবাইলে সিনেমাটির টাইটেল সংয়ের দৃশ্যধারণের কাজ হয়েছে। ‘তোমার আমার বিয়ে বলো কে আর ঠেকায়?’ শিরোনামের গানটির কথা লিখেছেন সুদিপ কুমার দীপ। কণ্ঠ দিয়েছেন ইমরান-লিজা। এ দুটি গানের সুর করেছেন ইমন সাহা।

এ প্রসঙ্গে দেবাশীষ বিশ্বাস সাংবাদিককে বলেন, ‘‘তোমার আমার বিয়ের কথা রাখব না গোপন’ গানটির সুর ঠিক রেখে ‘তোমার আমার বিয়ে বলো কে আর ঠেকায়?’ গানটি তৈরি করা হয়েছে। তখনকার প্রেক্ষাপট আর বর্তমান প্রেক্ষাপট এক নয়। তাই গানের কথায় পরিবর্তন আনা হয়েছে। গানটি ঢাকায় রেকর্ডিং করা হলেও এর মিউজিক মাস্টারিং দক্ষিণ ভারত থেকে করা হয়েছে। এর দৃশ্যধারণও দারুণ হয়েছে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’’

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ সিনেমায় অপু বিশ্বাস-বাপ্পি চৌধুরী ছাড়াও আরো অভিনয় করছেন সাদেক বাচ্চু, রেবেকা, আফজাল শরীফ, চিকন আলী, কাবিলা, শাহীন খান, হারুন কিসিঞ্জার, বরদা মিঠু প্রমুখ।

২০০১ সালে রিয়াজ-শাবনূর জুটি অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমাটি মুক্তি পেয়েছিল। তার পরের বছরই কলকাতায় সিনেমাটির রিমেক করেন হরনাথ চক্রবর্তী। প্রসেনজিৎ ও ঋতুপর্ণা অভিনীত সিনেমাটি সেখানেও ব্যবসাসফল হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তোমার আমার বিয়ে বলো কে আর ঠেকায়

আপডেট টাইম : ০৫:২১:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০১৯