ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

অবশেষে বলিউডের ছবির শুটিং শুরু করলেন মম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৩:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০১৯
  • ৩৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ খবরটা ছিলো ২০১৭ সালে। হিন্দি ছবিতে অভিনয় করবেন লাক্স তারকা জাকিয়া বারী মম। সে ছবি নির্মাণ করবেন বলিউড পরিচালক ফয়সাল সাইফ। এই নির্মাতার হাত ধরেই নায়ক নিরবের বলিউডে অভিষেক হয়েছিল ‘শয়তান’ ছবিতে।

হিন্দি ছবিতে মম’র চুক্তিবদ্ধ হওয়ার খবরটি বেশ আলোচনার জন্ম দিয়েছিল। ছবির নাম ঠিক করা হয়েছিল ‘নোমান খান দ্য লিজেন্ড’। কিন্তু নানা কারণে সেই ছবির শুটিং আর হয়নি। ফলে বলিউডে মম’র অভিষিক্ত হওয়াটা অধরা স্বপ্ন হয়েই ছিল। তবে দীর্ঘ দুই বছর পর সেই স্বপ্ন বাস্তবে রূপ নিলো।

হিন্দি ছবির শুটিংয়ে যোগ দিয়েছেন মিষ্টি হাসির অভিনেত্রী মম। তবে ছবির পরিচালনায় ফয়সাল নয়, আছেন সামির খান নামের একজন নির্মাতা। ফয়সাল সাইফ এখানে সহকারী প্রযোজক। ছবির নাম বদলে হয়েছে ‘ম্যাক্স কি গান’।

মম নিজে ফেসবুকে তার হিন্দি ছবির শুটিংয়ের খবর জানিয়েছেন। ছবিও পোস্ট করেছেন। তিনি জানান, ছবির শুটিং শুরু হয়েছে ভুটানে। এই ছবিতেই সিবিআই অফিসার হিসেবে দেখা যাবে মমকে। তার চরিত্রের নাম জাকিয়া খান।

বাংলাদেশ থেকে মম ছাড়াও বলিউডের এই ছবিতে অভিনয় করছেন ভারত ও ভুটানের বেশ কয়েকজন নামি অভিনেতা। তাদের মধ্যে উল্লেখযোগ্য সোনম ম্যাকি পেনজোর, কবিতা রাধেশ্যাম, নিশাত পাণ্ডে ও অমিতা নানজিয়া।

প্রসঙ্গত, ‘দারুচিনি দ্বীপ’ দিয়ে চলচ্চিত্রে পা রাখা জাকিয়া বারী মম এ পর্যন্ত বেশকিছু ছবিতে অভিনয় করেছেন। এর মধ্যে ‘ছুঁয়ে দিলে মন’ ছবিটি ব্যবসায়িক সাফল্য পায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

অবশেষে বলিউডের ছবির শুটিং শুরু করলেন মম

আপডেট টাইম : ০৫:০৩:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০১৯