ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

বিয়ের জন্য কম বয়সী পাত্র খুঁজছেন মিষ্টি, জানুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০১৯
  • ৩৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ ছোট ছেলেকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে চান অভিনেত্রী মিষ্টি। একটি সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে এমন কথা জানান তিনি। চিত্রপুরীর অনেকেই বয়সে ছোট ছেলেকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন। বলিউডে এর নজির ভুরি ভুরি। ঢালিউডেও এমনটা ঘটেছে। এবার সেই পথেই হাঁটতে যাচ্ছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত।

মিষ্টি জান্নাত বলেন, প্রিয়াংকা চোপড়াকে আমি ফলো করছি। তিনি তার বয়সের তুলনায় কম বয়সি ছেলেকে বিয়ে করেছেন। আমিও আমার চেয়ে কম বয়সি ছেলেকে বিয়ে করবো।

প্রিয়াংকা চোপড়া ছাড়াও অমৃতা সিং, বিপাশা বসুসহ অনেক তারকাই তাদের চেয়ে কম বয়সি ছেলেকে বিয়ে করেছেন। আমিও সেই পথে হাঁটতে চাই।

বিয়ের বাজনা শিগগির বাজবে কিনা? এমন প্রশ্নের উত্তরে মিষ্টি জান্নাত বলেন, না না খুব শিগগির বিয়ে করছি না। বিয়ে করবো আরো পরে।

পছন্দের কোনো পাত্র আছে কিনা জানতে চাইলে তিনি জানান, পছন্দের কোনো পাত্র নেই। তবে কম বয়সি কোনো ছেলেকে খুঁজবেন তিনি।

মিষ্টি জান্নাত অভিনীত বেশ কয়েকটি সিনেমা বাংলাদেশে মুক্তি পেয়েছে। সম্প্রতি তার অভিনীত ‘তুই আমার রানি’ সিনেমাটি পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন বাংলাদেশের সজল আহমেদ ও ভারতের পীযূষ সাহা।

এতে মিষ্টির বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা সূর্য।

মিষ্টি জান্নাত ওপার বাংলার জনপ্রিয় অভিনয়শিল্পী সোহমের বিপরীতে ‘আমার প্রেম তুমি’ সিনেমায় অভিনয় করছেন। সিনেমাটি পরিচালনা করছেন সজল আহমেদ। সিনেমাটির কিছু অংশের শুটিং এখনো বাকি রয়েছে।

২০১৪ সালের মাঝামাঝি ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে মিষ্টির। শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত এ সিনেমায় মিষ্টির বিপরীতে অভিনয় করেন বাপ্পি চৌধুরী।

২০১৫ সালে ‘চিনি বিবি’ নামে আরো একটি সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেন মিষ্টি।

২০১৭ সালে তার অভিনীত ‘তুই আমার’ সিনেমাটি মুক্তি পায়। সজল আহমেদ পরিচালিত এ সিনেমায় প্রথমবার সাইমন সাদিকের সঙ্গে জুটি বাঁধেন মিষ্টি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

বিয়ের জন্য কম বয়সী পাত্র খুঁজছেন মিষ্টি, জানুন

আপডেট টাইম : ০৮:৩৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০১৯