ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

জাতীয় সংগীত বিতর্ক প্রসঙ্গে যা বললেন নোবেল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৪:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০১৯
  • ৩৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে সা রে গা মা পা ২০১৯ কাঁপানো শিল্পী মাঈনুল ইসলাম নোবেলকে নিয়ে। জাতীয় সংগীত নিয়ে প্রায় ৮-৯ মাস আগে দেওয়া তার এক সাক্ষাৎকারকে ঘিরেই এ বিতর্ক। বাংলাদেশ প্রতিদিনকে নোবেল বলেন, ওই সাক্ষাৎকারটি দিয়েছি ৮-৯ মাস আগে। কেন এতদিন পর এ কথা নিয়ে এত বিতর্ক, তা আমার বোধগম্য নয়। তাছাড়া আমি প্রথমেই বলেছি, এটি আমার ব্যক্তিগত মতামত। আমার মতের সঙ্গে অনেকেই একমত নাও হতে পারেন।’

‘আমি মনে করি আমাদের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ আমাদের দেশটাকে যতটা এক্সপ্লে­ইন করে, তার থেকে কয়েক হাজার গুণ বেশি এক্সপ্লে­ইন করে প্রিন্স মাহমুদের লেখা ‘বাংলাদেশ’ গানটি-নোবেলের এমন মন্তব্যের পরই শুরু হয় তুমুল বিতর্ক। বিতর্কের জবাবে নোবেল জানান, আমাদের জাতীয় সংগীত যেটা আছে সেটা হয়তো রূপক অর্থে অনেক কিছু বুঝিয়ে দেয়। কিন্তু ‘বাংলাদেশ’ গানটি সরাসরি আমাদের ইতিহাস, ঐতিহ্য, আবেগের স্থানটাকে ভালোভাবে তুলে ধরে।’ যদিও তার এ ব্যাখ্যায় সন্তুষ্ট নন অনেকে। জাতীয় সংগীতকে অপমান করে মন্তব্য করার কারণে তাকে ক্ষমা চাইতে বলছেন কেউ কেউ। অনেকে বিচার দাবি করেছেন।

জেমসের গান গেয়ে জনপ্রিয়তা পাওয়া নোবেল জেমসকে নিয়েই অভিযোগ করেছেন। নোবেলের অভিযোগ, ‘জেমস ভাইয়ের আপত্তির কারণেই ‘পাগলা হাওয়া’ গানটি ‘সা রে গা মা পা’র মঞ্চে গাওয়ার পরেও প্রচার করা সম্ভব হয়নি। উল্টো জেমস ভাইয়ের ম্যানেজার জেমসের গান না গাইতে ফোন করে জেলে পাঠানোর হুমকি দিয়েছে।’ তার এ কথায় ক্ষেপেছেন জেমস ভক্তরা। সা রে গা মা পা’য় বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের গানগুলো গেয়েই আলোচনায় আসেন নোবেল। এরই মাঝে সা রে গা মা পা ২০১৯ অনুষ্ঠানে যৌথভাবে তৃতীয় হওয়ার বিষয়টি নিয়েও নোবেলের একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে। সেখানে একাংশে তিনি বলেন, বিচারপ্রক্রিয়া নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। শুধু বলব, আমরা বাংলাদেশের সবাই একেকটা নোবেল।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

জাতীয় সংগীত বিতর্ক প্রসঙ্গে যা বললেন নোবেল

আপডেট টাইম : ১০:০৪:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০১৯