ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়া নাগরিকত্ব পেয়ে কেন নাচ শিখছেন শাবনূর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫০:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯
  • ৩২১ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলা চলচ্চিত্রের সুপারহিট নায়িকা শাবনূর। যদিও বর্তমানে ক্যারিয়ার থেকে অনেকটা দূরে আছেন তিনি। এরপরেও ভক্তদের ভালোবাসা ও বাংলা ছবির প্রতি টান তার মাঝে এখনো বেশ প্রবল। সিনেমার দুর্দিনে মন খারাপ করে সদুর অস্ট্রেলিয়া থেকে খোঁজ খবর রাখেন এই অভিনেত্রী।

এদিকে, কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু অসাধু মানুষ তার মৃত্যুর গুজব ছড়ায়। এ ঘটনায় খানিকটা ক্ষিপ্ত হন শাবনূর ও তার পরিবারের সদস্যরা। তবে অস্ট্রেলিয়া থেকে পরদিন জানান বেশ ভালো আছেন তিনি। এমনকি শারীরিকভাবে ফিটও আছেন শাবনূর।

অস্ট্রেলিয়াতে তার ছেলে আইজান এখন স্কুলে পড়াশুনা করছেন। তাকে সার্বক্ষণিক দেখভাল করছেন মা শাবনূর। এমনকি পরিবারের অন্যান্য সদস্যরাও নায়িকার সঙ্গে থাকছেন সেখানে, জানালেন শাবনূর। তার বোন গায়িকা ঝুমুরও এখন অস্ট্রেলিয়াতে শাবনূরের বাসাতে থাকছেন বলে জানিয়েছেন তিনি।

তবে একটি সুখবরও দিলেন শাবনূর। জানালেন, কিছুদিন আগে সেখানকার নাগরিকত্বও পেয়েছেন শাবনূর। এই কারণে আগের চেয়ে এখন অনেকটা ভালো আছেন তিনি। ফেসবুকে মেসেজে শাবনূর আরো জানান, ছেলে আইজানকে স্কুল থেকে আনা-নেওয়া, খাওয়ানো, ব্যাগ গুছিয়ে দেওয়া এসব করতে করতে তার সময় কেটে যায় এখন। তবে এসব কাজ বেশ উপভোগ করেন তিনি।

শাবনূরের সঙ্গে আলাপে একটি জিনিসের ইঙ্গিত পাওয়া গেছে আবারো। তিনি হয়ত নিজেকে গুচিয়ে আবারো চলচ্চিত্রে ফিরতে চান। এই কারণে অস্ট্রেলিয়ায় একটি নাচের ক্লাসে ভর্তিও হয়েছেন শাবনূর।

নায়িকার ভাষ্য, আমার বোন ঝুমুর ও আমি একটি নাচের স্কুলে ভর্তি হয়েছি। আমরা দুজনই এখন ‘জুম্বা’ ক্লাস করছি। ‘জুম্বা’ হল এক ধরনের বিশেষ নাচ। এসব করেই দিন কেটে যাচ্ছে।

তবে মেসেজে সরাসরি সিনেমায় ফেরার কথা জানাননি শাবনূর। শুধু বললেন নাচের উপর ভালোবাসা থেকেই এই স্কুলে ভর্তি হয়েছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

অস্ট্রেলিয়া নাগরিকত্ব পেয়ে কেন নাচ শিখছেন শাবনূর

আপডেট টাইম : ০৬:৫০:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯