ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

বাঙালি তরুণী জিতলেন ‘মিস ইংল্যান্ড’ মুকুট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২২:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯
  • ৩১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ‘মিস ইংল্যান্ড-২০১৯’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এক বাঙালি তরুণী চিকিৎসক। চূড়ান্ত প্রতিযোগিতায় তিনি শ্রেষ্ঠত্বের এই মুকুট অর্জন করেন। ‘মিস ইংল্যান্ড’ বিজয়ী ওই তরুণীর নাম ভাষা মুখার্জি (২৩)। তিনি ইংল্যান্ডের ডার্বি শহরে বসবাস করেন। চিকিৎসা শাস্ত্রে তার আছে দুটি পৃথক ডিগ্রি। এই তরুণী পাঁচটি ভাষায় অনর্গল কথা বলতে পারেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় মিস ইংল্যান্ড-এর চূড়ান্ত পর্ব শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর ভাষা মুখার্জি বোস্টনে একটি হাসপাতালে জুনিয়র ডাক্তার হিসেবে চাকরি শুরু করেছেন। প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে ভাষা মুখার্জি বলেছিলেন, কিছু মানুষ মনে করে সুন্দরী প্রতিযোগিতায় যারা আসেন, তারা নির্বোধ-বোকাসোকা হন।

কিন্তু আমরা তা ভুল প্রমাণ করেছি। তিনি জানান, মেডিকেলে পড়ার মাঝামাঝি সময় থেকে তার মডেলিং ক্যারিয়ার শুরু হয়েছিল। ভাষা মুখার্জি ভারতে জন্মগ্রহণ করেন। তার বয়স যখন নয় বছর, তখন তার পরিবার যুক্তরাজ্যে প্রবাসী হয়। এই তরুণী নটিংহাম বিশ্ববিদ্যালয় থেকে দুটি বিষয়ে ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করেন। একটি চিকিৎসা বিজ্ঞান, অন্যটি মেডিসিন ও সার্জারি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

বাঙালি তরুণী জিতলেন ‘মিস ইংল্যান্ড’ মুকুট

আপডেট টাইম : ০৬:২২:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯