ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

করনের ৪০ কোটি রুপির প্রস্তাবে বিজয়ের ‘না’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯
  • ৪০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ তেলেগু অভিনেতা বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা অভিনীত সিনেমা ডিয়ার কমরেড। কয়েকদিন আগে মুক্তি পায় সিনেমাটি। বক্স অফিসে মিশ্র সাড়া ফেলেছে এটি। এদিকে সিনেমাটি মুক্তির আগেই এর হিন্দি রিমেক করার ঘোষণা দিয়েছিলেন নির্মাতা করন জোহর। এরপর গুঞ্জন শোনা যায়, হিন্দি রিমেকে অভিনয় করবেন ধড়ক সিনেমাখ্যাত জুটি ইশান কাট্টার ও জানভি কাপুর। তবে পরবর্তী সময়ে এ গুঞ্জন উড়িয়ে দেন করন।

মুম্বাই মিররের নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, হিন্দি রিমেকেও নায়কের চরিত্রে বিজয়কে চাইছেন করন। এ জন্য পারিশ্রমিক হিসেবে ৪০ কোটি রুপি দিতে চেয়েছেন। কিন্তু করনের এই প্রস্তাব বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছেন বিজয়। এর আগে এ অভিনেতার অর্জুন রেড্ডি সিনেমাটি কবির সিং নামে হিন্দি রিমেক হয়। সিনেমাটিতেও অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন বিজয়। কিন্তু সেটিও ফিরিয়ে দেন।

ডিয়ার কমরেড সিনেমায় বিজয় একজন ছাত্র নেতার চরিত্রে অভিনয় করেছেন। অন্যদিকে রাশমিকা মান্দানাকে দেখা গেছে ক্রিকেটারের চরিত্রে। নিজের চরিত্রটি ফুটিয়ে তুলতে বেশ কষ্ট করেছেন এ অভিনেত্রী। শুটিং শুরুর আগে হায়দরাবাদে একটি ক্রিকেট ক্লাবের অধীনে প্রশিক্ষণও নিয়েছেন তিনি।

তেলেগু ভাষার ডিয়ার কমরেড সিনেমাটি গত ২৬ জুলাই মুক্তি পেয়েছে। বক্স অফিস বিশ্লেষকদের দেয়া তথ্যমতে, প্রথম উইকেন্ডে প্রায় ৩৩ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

করনের ৪০ কোটি রুপির প্রস্তাবে বিজয়ের ‘না’

আপডেট টাইম : ০৭:২৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯