ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

শাকিব আছে, আমরাও একদিন টাইটানিক বানাবো : ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯
  • ৩৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ এখন আতঙ্ক ডেঙ্গু নিয়ে। কে যে কখন জ্বরে আক্রান্ত হয়, ঠিক নেই। দু’জন চিকিৎসকও প্রাণ হারিয়েছেন এই (ডেঙ্গু) জ্বরে। এ দিকে আমরা যখন পদ্মা সেতুতে দাঁড়িয়ে আকাশের চাঁদ দেখার কথা ভাবছি, তখন শিশুর মাথা লাগবে বলে গুজব। এতসব সমস্যার মধ্যে আজ ছবির মহরতে এসেছি।’

সোমবার (২৯ জুলাই) সন্ধ্যায় শাকিব খান-জাহারা মিতুর ‘আগুন’ ছবির মহরত অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সোমবার সন্ধ্যায় বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’ ছবির মহরত অনুষ্ঠিত হয়। সেখানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওবায়দুল কাদের।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আগুন’ কেমন আগুন ছড়াবে আমি জানি না। ছবিটির জন্য শুভকামনা থাকলো। আর ছবির নতুন নায়িকার উদ্দেশ্যে বলব, সুচিত্রা সেন এসেই সুচিত্রা সেন হননি, উত্তম এসেই উত্তম হননি। শাকিব খান এসেই শাকিব খান হননি। প্রতিকূলতার মধ্য দিয়ে এগুতে হয়েছে।

এখানে নিজেকে প্রমাণ করেই এগিয়ে যেতে হবে। বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সবাই বলেন ভীষণ দুর্দিন যাচ্ছে বাংলা সিনেমার। আমি সেটা মনে করি না। আমাদের শাকিবের মতো একজন নায়ক আছে। আরও অনেক কিছু আছে আমাদের। এফডিসিকে আমরা ঢেলে সাজাবো। আমরাও টাইটানিকের মতো সিনেমা বানাবো।’

southeast

মহরতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন সম্রাট। মহরত অনুষ্ঠানে ছবির প্রযোজক এনামুল আরমানও উপস্থিত ছিলেন।

শাকিব খান ও মিতুর ছবির জন্য শুভকামনা জানাতে মহরত অনুষ্ঠানে পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, জাকির হোসেন রাজু, নায়িকা সুচরিতা, প্রযোজক ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশ মাল্টিমিডিয়া প্রযোজিত দ্বিতীয় ছবি ‘আগুন’। ছবিটিতে শাকিব খান ও জাহারা মিতু ছাড়াও মিশা সওদাগর, আলীরাজ, সুচরিতা, সাদেক বাচ্চু, রেবেকা, আফজাল শরীফ, সুব্রত প্রমুখ অভিনয় করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

শাকিব আছে, আমরাও একদিন টাইটানিক বানাবো : ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৩:৫৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯