ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

প্রকাশ্যে শাকিবা, বউ সেজে করছেন তোলপাড়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯
  • ৩৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ নায়িকা শাকিবা বিনতে আলী। কয়েকদিন ধরে আবারো ক্যামেরার সামনে হাজির হলেন তিনি। নতুন একটি সিনেমার কাজে প্রকাশ্যে আসলেন নায়িকা। নাম ‘তোলপাড়’।

এ প্রসঙ্গে নায়িকার ভাষ্য, ‘তোলপাড়’ ছবিটিতে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করছি। তবে এর বেশকিছু অংশের কাজ আগে হয়েছে। ছবির গল্পটি বেশ দারুণ। এতে বউ সেজে অভিনয় করেছি আমি।

‘তোলপাড়’ ছবিটিতে শাকিবার বিপরীতে অভিনয় করছেন সনি রহমান। রাজধানীর প্রিয়াঙ্কা শুটিং হাউজে এর দৃশ্যধারণের কাজ হচ্ছে। আর ছবিটি পরিচালনা করছেন মিজানুর রহমান মিজান।

আরও জানা গেছে, ছবির একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন মুনমুন। বর্তমানে ছবির দ্বিতীয় লটের কাজ চলছে।

এদিকে, ৪ আগস্ট থেকে পুবাইল ও তিনশ ফুটের রাস্তায় ছবির বাকি কাজ হবে বলেও জানান নায়িকা শাকিবা।

এর আগে, ২০০৫ সালে মনতাজুর রহমান আকবরের পরিচালনায় ‘ভণ্ডনেতা’ ছবির মাধ্যমে ঢালিউডে কাজ শুরু করেন শাকিবা। তবে তার অভিনয়ে প্রথম মুক্তিপ্রাপ্ত ছবির নাম ‘জীবনের গ্যারান্টি নাই’। এ ছবিটিও পরিচালনা করেন মনতাজুর রহমান আকবর। আর এতে তার নায়ক ছিলেন আমিন খান।

এরপর একে একে শাকিবা অভিনীত ‘বাঁচাও দেশ’, ‘মাঝির ছেলে ব্যারিস্টার’, ‘দুর্ধর্ষ’, ‘বস্তির ছেলে কোটিপতি’, ‘এক জবান’, ‘মাটির ঠিকানা’, ‘রূপান্তর’সহ ৪০টি ছবি মুক্তি পায়। এমনকি ক্যারিয়ারে তিনি ঢালিউড শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতেও হাজির হয়েছিলেন। এরপর পুরোপুরি আড়ালে চলে যান নায়িকা শাকিবা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

প্রকাশ্যে শাকিবা, বউ সেজে করছেন তোলপাড়

আপডেট টাইম : ০১:১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯