ঢাকা ০৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

‘ডিয়ার কমরেড’ সিনেমার হিন্দি রিমেক করবেন করন জোহর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯
  • ৩৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ তেলেগু অভিনেতা বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা অভিনীত সিনেমা ডিয়ার কমরেড। সিনেমাটির হিন্দি রিমেক করবেন নির্মাতা করন জোহর।

এ প্রসঙ্গে ইনস্টাগ্রামে করন জোহর লিখেছেন, ডিয়ার কমরেড দেখে খুব ভালো লাগলো। প্রবল ও চমৎকার ভালোবাসার গল্প। বিজয় ও রাশমিকার পারফরম্যান্স খুবই উঁচু মানের। সিনেমাটি আপনাকে নাড়া দেবে এবং খুবই গুরুত্বপূর্ণ মেসেজ দেবে। প্রথম সিনেমাতেই ভারত কামা খুবই ভালো পরিচালনা করেছেন। মিথ্রিও খুবই সুন্দরভাবে প্রযোজনা করেছে এবং জাস্টিন প্রভাকরনের মিউজিক ছিল অসধারণ। আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ধর্মা প্রোডাকশন ডিয়ার কমরেড সিনেমার হিন্দি রিমেক তৈরি করবে।

ডিয়ার কমরেড সিনেমায় বিজয় একজন ছাত্র নেতা। অন্যদিকে রাশমিকা মান্দানা ক্রিকেটার। জানা গেছে, নিজের চরিত্রটি ফুটিয়ে তুলতে বেশ কষ্ট করেছেন এ অভিনেত্রী। শুটিং শুরুর আগে হায়দরাবাদে একটি ক্রিকেট ক্লাবের অধীনে প্রশিক্ষণও নিয়েছেন তিনি।

হিন্দি রিমেক হতে যাওয়া বিজয়ের দ্বিতীয় সিনেমা ডিয়ার কমরেড। এর আগে এ অভিনেতার অর্জুন রেড্ডি সিনেমাটি হিন্দিতে কবির সিং নামে রিমেক হয়। চলতি বছর মুক্তি পাওয়া সিনেমাটিতে অভিনয় করেন শহিদ কাপুর ও কিয়ারা আদভানি। এখন পর্যন্ত এ বছরের সবচেয়ে ব্যবসাসফল বলিউড সিনেমা কবির সিং।

তেলেগু ভাষায় ডিয়ার কমরেড সিনেমাটি আগামী ২৬ জুলাই মুক্তি পাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

‘ডিয়ার কমরেড’ সিনেমার হিন্দি রিমেক করবেন করন জোহর

আপডেট টাইম : ০৭:০৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯