ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাড়ছে ইরানি হামলার তীব্রতা, অবিলম্বে নাগরিকদের ইসরায়েল ছাড়তে বললো চীন প্রধানমন্ত্রী দেশকে তাঁর পিতার মতোই এগিয়ে নিয়ে যাচ্ছেন : ভূমিমন্ত্রী ব্রাজিলিয়ান কিংবদন্তিকে ছাড়িয়ে নতুন উচ্চতায় মেসি গায়ে হলুদের অনুষ্ঠানে কিশোরকে কুপিয়ে হত্যা ঈদের ছুটি শেষে অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার জাতীয় পতাকা বিধি যথাযথভাবে প্রতিপালনের নির্দেশনা জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ ঈদের ছুটি শেষে সচিবালয়ে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য, কর্মকর্তা-কর্মচারীদের কুশল বিনিময়

অপূর্ব-সারিকার ‘তৃতীয় বিবাহবার্ষিকী’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯
  • ৩৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ অপূর্ব এক কিপটে স্বামী। পিতার বেহিসাবি জীবন থেকে শিক্ষা নিয়ে স্ত্রী সারিকাকে নিয়ে পৃথক বসবাস তার। কিন্তু বৃদ্ধ শ্বশুরের প্রতি পুত্রবধুর অগাধ মায়া। সামনেই তাদের তৃতীয় বিবাহবার্ষিকী। অপূর্ব’র নিয়ম প্রতি বিবাহ বার্ষিকীতেই স্ত্রীকে নতুন একটি হিসাবের খাতা উপহার দেয়া। যাতে লেখা থাকবে পুরো বছরের স্ত্রীর হাত দিয়ে খরচার হিসেব-নিকেষ। কিন্তু আসন্ন বিয়ে বার্ষিকীর আগেই হিসেব করতে বসে অপূর্ব দেখে বড় অংকের টাকার গণ্ডগোল।

এমনই গল্প নিয়ে শফিকুর রহমান শান্তুনুর রচনা ও সৈয়দ শাকিলের পরিচালনায় নির্মিত হয়েছে ঈদুল আযহার নাটক ‘তৃতীয় বিবাহবার্ষিকী’। নাটকে দম্পতির চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও সারিকা। অপূর্ব’র বাবা চরিত্রে অভিনয় করেন কে এস ফিরোজ।

গত ১৮ ও ১৯ জুলাই রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং সম্পন্ন হয়। নির্মাতা সৈয়দ শাকিল বলেন, ‘ এখন রোমান্টিক নাটক নির্মাণ হচ্ছে। বাবা-মা কিংবা পরিবারের গল্প নিয়ে নাটক কম হচ্ছে। আমি এই নাটকে একজন বাবা ও তার সন্তানের গল্প বলতে চেয়েছি।’

নির্মাতা জানান, আসছে ঈদে যেকোন একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে নাটকটি। মিডিয়া ইমপ্রেশনের ব্যানারে নাটকটি পরিবেশনা করছে দৃক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বাড়ছে ইরানি হামলার তীব্রতা, অবিলম্বে নাগরিকদের ইসরায়েল ছাড়তে বললো চীন

অপূর্ব-সারিকার ‘তৃতীয় বিবাহবার্ষিকী’

আপডেট টাইম : ০৬:০২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯