ঢাকা ০৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

আইয়ুব বাচ্চুর গান গেয়েই গ্র্যান্ড ফিনালে নোবেল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯
  • ৩৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ ‘সারেগামাপা’ অনুষ্ঠানে নোবেল এবার শেষ চারের লড়াইয়ে গাইলেন আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান ‘ঘুমন্ত শহরে’। আর এই গানটি গেয়েই নোবেল পৌঁচ্ছে যান গ্র্যান্ড ফিনালে। সোমবার নোবেল তার ফেসবুক পেজে গানটি আপলোড করেছেন।

গানটি গাওয়ার পর বরাবরের মতো এবারেও বিচারকদের কাছ থেকে বেশ ভালো ভালো মন্তব্য পেয়েছেন নোবেল। বিচারক প্যানেলের সকলেই এসময় নোবেলের এই গানটিকে ‘রোকিং পারফরমেন্স’ বলে অভিহিত করেন।

শেষ চারের লড়াইয়ে এর আগে নোবেল জেমসের ‘হতেও পারে এই দেখা শেষ দেখা’ গানটি গেয়েছেন। গানটি গেয়ে নোবেল গোল্ডেন গিটার পেলেও বিচারকরা জানান, নোবেলের আরো একটি গান শুনবেন অন্যান্য প্রতিযোগীদের গান শোনার পর। এরপর সিদ্ধান্ত নেবেন নোবেল গ্র্যান্ড ফিনালেতে যাচ্ছে কিনা। পরে নোবেল আইয়ুব বাচ্চুর ‘ঘুমন্ত শহরে’ গানটি গাইলে বিচারকরা জানিয়ে দেন নোবেল হচ্ছে শেষ চার জন প্রতিযোগীদের মধ্যে একজন। অর্থাৎ নোবেল পৌঁছে গেল গ্র্যান্ড ফিনালেতে।

সারেগামাপাতে এর আগে নোবেলের গাওয়া অনেকগুলো গান বেশ জনপ্রিয় হয়েছে। বিচারকদের কাছ থেকেও নোবেল বেশ ভালো ভালো মন্তব্য পেয়েছেন। নোবেল সারেগামাপাতে তার গাওয়া জেমসের কালজয়ী ‘বাবা’ গানটির মাধ্যমেই সর্বপ্রথম জনপ্রিয়তা অর্জন করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে পড়ে সেই গানটি।

এ ছাড়া অনুপম রায়ের জনপ্রিয় গান ‘আমাকে আমার মতো থাকতে দাও’, কলকাতায় প্রতিষ্ঠিত বাংলা স্বাধীন রক সংগীত ব্যান্ড ‘মহীনের ঘোড়াগুলি’র জনপ্রিয় গান ‘আলোকবর্ষ দূরে’ ছাড়াও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা ‘কারার ঐ লৌহ কপাট’ গানও নোবেল সারেগামাপাতে গেয়ে বেশ জনপ্রিয়তা পান।

উল্লেখ্য, আগামী ২৮ জুলাই জি-বাংলা টেলিভিশনে প্রচার হবে ‘সারেগামাপা’র গ্রান্ড ফিনালের পর্বটি।

‘ঘুমন্ত শহরে’ গানটি শুনতে >>>এখানে ক্লিক করুন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

আইয়ুব বাচ্চুর গান গেয়েই গ্র্যান্ড ফিনালে নোবেল

আপডেট টাইম : ১০:৪০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯