ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ফাঁসির মঞ্চে আসিফের সেলফি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১২:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০১৯
  • ৩২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ফাঁসিতে ঝোলার অপেক্ষায় আছেন ‘বাংলা গানের যুবরাজ’ খ্যাত দেশের খ্যাতিমান গায়ক আসিফ আকবর। কী এমন অপরাধ করেছেন যে, ফাঁসির আসামি হতে হলো তাকে। তবে ঘাবড়ানোর কিছু নেই আসিফ ভক্তদের। এটা বাস্তবের ঘটনা নয়, ‘আমার বিশ্বাস’ শিরোনামের একটি মিউজিক ভিডিওতে এমন হাল দেখা যাবে আসিফের। অভিনয়ের পাশাপাশি মিউজিক ভিডিওতে থাকা গানটিতে কণ্ঠও দিয়েছেন আসিফ।

এটির কথা লিখেছেন গায়কের কেরিয়ারের প্রথম সুপারহিট অ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’-এর গীতিকার ও সুরকার ইথুন বাবু। গানটির সংগীতায়োজন করেছেন কিশোর। আর মিউজিক ভিডিওটির কাহিনি-চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ফেরারী ফরহাদ।

বর্তমানে গাজীপুরের কালিয়াকৈরের একটি শুটিং বাড়িতে মিউজিক ভিডিওটির দৃশ্যধারণ করা হচ্ছে। সেই শুটিংয়েরই দুটি ছবি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেছেন গায়ক ও নায়ক আসিফ আকবর। সেখানে একটি ছবিতে অভিনেত্রী নিমা রহমানের সঙ্গে দেখা গেছে তাকে। অন্যটিতে দেখা গেছে, ফাঁসির মঞ্চে দাড়িয়ে আছেন আসিফ।

ছবির ক্যাপশনে মজা করে গানের যুবরাজ লিখেছেন, ‘ফাঁসির আগে ম্যাজিস্ট্রেট সাহেবের অনুমতি সাপেক্ষে একটি সেলফি তুললাম।’ এরপর পোস্টটি তিনি সিরিয়াসলি না নিতেও ভক্তদের অনুরোধ জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ফাঁসির মঞ্চে আসিফের সেলফি

আপডেট টাইম : ০৪:১২:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০১৯