ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

আবার শুরু হচ্ছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০১৯
  • ৩২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ গত রোজার আগে পরিচালক অপূর্ব রানা নতুন একটি ছবির কাজ শুরু করেন। ছবির নাম ‘দরদ’। এ ছবিতে নবাগত নায়ক সালমান জাফরির সঙ্গে জুটি বেঁধে কাজ শুরু করেন নায়িকা শিরিন শিলা। টানা কয়েকদিন শুটিংয়ের পর ছবির প্রথম ভাগের কাজ শেষ হয়।

পরিচালক অপূর্ব রানা বলেন, এবার এ ছবির গানের কাজে বান্দরবানের বিভিন্ন লোকেশনে যাবো বলে সিদ্ধান্ত নিয়েছি। খুব শিগগিরই এ ছবির কাজ আবার শুরু হচ্ছে। আমরা এবার গানের কাজগুলো আসছে কোরবানি ঈদের আগে শেষ করতে চাই। ছবির গল্পে মূল আকর্ষণ হিসেবে থাকছেন একজন মা।

তাছাড়া অন্যান্য চরিত্রেও বৈচিত্র্য রয়েছে। শিরিন শিলা বলেন, এ ছবিতে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছি । আমি সব সময়ই নতুন নতুন চরিত্র নিয়ে দর্শকদের সামনে হাজির হওয়ার চেষ্টা করি। নতুন চরিত্র আমাকে অনুপ্রাণিত করে। এর আগে পুলিশের চরিত্রে অভিনয় করিনি, এবারই প্রথম করছি।
দর্শকদের ভালো একটি ছবি উপহার দিতে পারবো বলে আশা করছি। ‘দরদ’ ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আসমা শিউলি, মৌমিতা মৌ, অমিত হাসানসহ অনেকে। উল্লেখ্য, এ ছবির বাইরে পরিচালক সাদেক সিদ্দিকী পরিচালিত ‘সাহসী যোদ্ধা’ ছবিতেও কাজ করেছেন শিরিন শিলা। এ ছবিতে তার বিপরীতে রয়েছেন ইমন। ছবিটি সামনে মুক্তি পাবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

আবার শুরু হচ্ছে

আপডেট টাইম : ১২:১৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০১৯