ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পরীর মনের ঘরে নতুন মানুষ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০১৯
  • ৩২৪ বার

হাওর বার্তা ডেস্কঃ আবারো প্রেমে জড়িয়েছেন চিত্রনায়িকা পরীমনি এমন খবর এখন সবার মুখে মুখে। খবরটির সূত্র বলা চলে পরীমনি নিজেই। গত মঙ্গলবার পরীমনি নিজের এফবি ওয়ালে একটি ছবি পোস্ট করেন। যেখানে ঘড়ি পরিহিত দুটি হাতের ছবি রয়েছে। ছবির ক্যাপশনে পরী লিখেছেন, যে হাত বলে দেয়, ভয় নেই আমি আছি।

জল্পনা-কল্পনার সূত্রপাত এখান থেকেই। কারণ সম্প্রতি তার দীর্ঘদিনের প্রেমিক যার সঙ্গে বাগদানও সম্পন্ন হয়েছিল সেই তামিম হাসানের সঙ্গে তার বিচ্ছেদ হয়ে যায়। এ খবর কারো অজানা নয়। টানা দুই বছর প্রেম করে গত ১৪ এপ্রিল তাদের বাগদান সম্পন্ন হয়। বিয়ের আনুষ্ঠানিকতা বাকি ছিল কেবল। আগামী বছরের ১৪ এপ্রিল তাদের বিয়ে হওয়ার ঘোষণাও দেয়া হয়েছিল।

কিন্তু সেটা আর বাস্তব হলো না। বিচ্ছেদ হলো তাদের। বিচ্ছেদের কিছুদিন পরই এমন ছবি স্বয়ং পরীমনির এফবি ওয়ালে দেখেই সবাই চমকে ওঠেন। এসব কারণে পরীর প্রেম নিয়ে নতুন কানাঘুষা উঠছে মিডিয়াপাড়ায়। আবারো প্রেমে পড়েছেন এই সুন্দরী নায়িকা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই ছবিটি পোস্ট করার পরই শুরু হয় পরীর নতুন প্রেম নিয়ে কানাঘুষা। আসলেই কি পরী আবার প্রেমে পড়েছেন?

এমন প্রশ্ন নিয়ে যোগাযোগ করা হয় এ নায়িকার সঙ্গে। উল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বললেন, এই ছবিতে প্রেমের কী দেখলেন? প্রশ্ন ছুড়লেও পরীমনি ছবিটি পোস্ট এবং যে ক্যাপশন লিখেছেন তার হেতু কী সে সম্পর্কে তেমন কিছুই জানাননি তিনি। তবে কানাঘুষা চলছে প্রেমবিষয়ক কিছু না হলেও পরীমনি যে ভরসার কাউকে পেয়েছেন এটা বোধহয় সত্যি। কারণ পরীমনি পাল্টা প্রশ্ন করলেও জোরটা ছিল অনেক কম।

উল্লেখ্য, সাংবাদিক তামিম হাসানের সঙ্গে বিচ্ছেদের পরপরই পরীমনি চয়নিকা চৌধুরী নির্মিত প্রথম ছবি ‘বিশ্বসন্দরী’তে অভিনয় করছেন। এ ছবিতে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছেন পোড়ামন ও দহনখ্যাত নায়ক সিয়ামের সঙ্গে। ছবিটির গল্প লিখেছেন আরেক সাংবাদিক রুম্মান রশীদ খান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পরীর মনের ঘরে নতুন মানুষ

আপডেট টাইম : ১২:২৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০১৯