ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের মুখোমুখি হতে হল বলিউডের এই অভিনেত্রী সোনাক্ষী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৬:৫০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০১৯
  • ৩৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ সমালোচনা, ঝগড়া, কানাঘুষা এবং বির্তক থেকে সবসময় ১০০ হাত দূরে থাকেন সোনাক্ষী সিনহা। তবে এতো সাবধান হয়ে চলার পরও পুলিশের মুখোমুখি হতে হল বলিউডের এই অভিনেত্রীকে। তাও আবার প্রতারণা মামলায়!

ভারতের উত্তরপ্রদেশে মুরাদাবাদে ২০১৮ সালে সোনাক্ষী সিনহার বিরুদ্ধে একটি প্রতারণা মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার তদন্ত করতে বৃহস্পতিবার (১১ জুলাই) সোনার জুহুর বাড়িতে হানা দিয়েছিল মুরাদাবাদ থানার পুলিশ কর্মকর্তরা। কিন্তু সেসময় বাসায় ছিলেন না ৩২ বছর বয়সী এই অভিনেত্রী। পরে পুলিশ তার জন্য দুই ঘণ্টা অপেক্ষা করে ফিরে যায়।
https://i0.wp.com/img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/12/1562932376239.jpg?w=1000&ssl=1গত বছরের নভেম্বরে দিল্লির একটি অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিলো সোনাক্ষী সিনহার। কিন্তু শেষ মুহূর্তে বেঁকে বসেন তিনি। অনুষ্ঠানটির আয়োজকরা বলেছিলেন, সোনাক্ষী যদি পারফর্ম না করেন, তাহলে তাদের অনেক টাকার ক্ষতি হয়ে যাবে। কিন্তু তাতেও মন গলেনি এই অভিনেত্রীর। এরপরই প্রতারণার মামলা দায়ের করা হয় সোনার বিরুদ্ধে।
https://i0.wp.com/img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/12/1562932392597.jpg?w=1000&ssl=1ব্যক্তিগত জীবনের মতো পেশাগত জীবনও ভালো যাচ্ছে সোনাক্ষী সিনহার। গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পায় বলিউডের এই অভিনেত্রীর ‘ওয়েলকাম টু নিউইয়র্ক’, ‘হ্যাপি ফির ভাগ যায়েগি’, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা ফির সে’। এ বছর মুক্তি পায় তার অভিনীত ‘টোটাল ধামাল’ ও ‘কলঙ্ক’। কিন্তু প্রতিটি ছবিই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।
https://i0.wp.com/img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/12/1562932409708.jpg?w=1000&ssl=1সোনাক্ষী সিনহা এখন ব্যস্ত রয়েছেন ‘খানদানি সাফাখানা’ ছবি নিয়ে। এতে তিনি এক সেক্সিওলজিস্টের ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়া অক্ষয় কুমার অভিনীত ‘মিশন মঙ্গল’ ছবিতে ইসরোর এক বিজ্ঞানীর ভূমিকায় দেখা যাবে তাকে। সালমান খানের ‘দাবাং ৩’ ছবিতে তাকে ফের রাজ্জোর চরিত্রেই দেখা যাবে। পাশাপাশি ‘ভুজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া’ ছবিতেও দেখা যাবে সোনাক্ষীকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পুলিশের মুখোমুখি হতে হল বলিউডের এই অভিনেত্রী সোনাক্ষী

আপডেট টাইম : ০৬:৩৬:৫০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০১৯