ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

বিশ্বের সেরা ধনীর তালিকায় অক্ষয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩০:৩০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০১৯
  • ৩৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউডের তিন খান সালমান খান, শাহরুখ খান ও আমির খান। তিনজনই বাণিজ্যসফল অভিনেতা। বক্স অফিসে তাদের শাসন চলেছে অনেকদিন। আগের বছরগুলোতে জনপ্রিয় মার্কিন ব্যবসাবিষয়ক সাময়িকী ফোর্বসের ধনী তারকাদের তালিকায়ও নাম উঠিছিলো তাদের। এবছর আর সেরা ধনীদের তালিকায় নাম উঠাতে পারেননি তারা।

তিন খানকে সরিয়ে এবার ফোর্বসের ধনী তারকাদের তালিকায় স্থান করে নিয়েছেন বলিউড নায়ক অক্ষয় কুমার। এবার বলিউডের একমাত্র অভিনেতা হিসেবে এ সাময়িকীতে উঠল তার। ফোর্বসের তথ্য অনুযায়ী, গত বছর প্রায় ৪৪৪ কোটি রুপি (৬৫ মিলিয়ন মার্কিন ডলার) আয় করেছেন অক্ষয়।

প্রতি বছরই বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ১০০ তারকার তালিকা প্রকাশ করে ফোর্বস। এবার সেখানে ৩৩তমস্থানে রয়েছে অক্ষয়ের নাম। ফোর্বসের হিসাব অনুযায়ী, প্রতি সিনেমায় প্রায় ৩৪ কোটি থেকে ৬৮ কোটি রুপি আয় করেছেন তিনি। এর পাশাপাশি প্রায় ২০টি বিজ্ঞাপন সংস্থার সঙ্গে চুক্তি রয়েছে অক্ষয়ের। সেখান থেকেও কোটি কোটি রুপি আয় করেন।

এর আগে ২০১৮ সালের তালিকায় ৮২তম স্থানে ছিল সালমান খানের নাম। আগের বছর এই তালিকায় ৬৫তম স্থানে ছিলেন শাহরুখ খান। ২০১৮ সালে ফোর্বসের তালিকায় ৭৬তম স্থানে ছিলেন অক্ষয়। সে বছর তার আয় ছিল প্রায় ২৭০ কোটি রুপি। তবে গত ১২ মাসে সিনেমা ও বিজ্ঞাপন সংস্থার চুক্তি থেকে বেশি আয় করেছেন বলিউডের খিলাড়ি।

এ বছরের তালিকায় হলিউডের নামকরা তারকা পপ গায়িকা রিহানা, কেটি পেরি, লেডি গাগাকেও পিছে ফেলে দিয়েছেন অক্ষয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

বিশ্বের সেরা ধনীর তালিকায় অক্ষয়

আপডেট টাইম : ০৪:৩০:৩০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০১৯