ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কলেজে সেলফি শিকারীদের কবলে পূজা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৮:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০১৯
  • ৩৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ মাধ্যমিকের চৌকাঠ পেরিয়ে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়ে ক্লাস করতে গিয়ে সেলফি শিকারীদের কবলে পড়তে হচ্ছে শিশুশিল্পী থেকে চলচ্চিত্রের নায়িকা বনে যাওয়া পূজা চেরিকে। এ বছর রাজধানীর মগবাজার গার্লস হাইস্কুলের বাণিজ্য বিভাগ থেকে উত্তীর্ণ হয়ে গত ২৭ জুন সিদ্ধেশ্বরী কলেজে মানবিক বিভাগে ভর্তি হয়েছেন তিনি। নিয়মিত তাকে কলেজে নিয়ে যান মা ঝর্ণা রায়।

বৃহস্পতিবার সাড়ে ১২টায় যখন পূজার ক্লাস চলছিল কলেজের ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন তার মা।

তিনি বললেন, “ভর্তির পর থেকে পড়াশোনা নিয়ে পূজা বেশ মনোযোগী; কোনো ক্লাসই মিস করতে চায় না।”

তারকা হিসেবে কলেজে এ উঠতি অভিনেত্রীকে খ্যাতির বিড়ম্বনায়ও পড়তে হয় বলে জানান তার মা।“অনেকে ওর সঙ্গে সেলফি তোলেন। খ্যাতির বিড়ম্বনা তো একটু থাকবেই। সবার সঙ্গে তো আর ছবি তোলা সম্ভব হয় না। শিক্ষকরা ওকে খুব ভালোবাসে।”

পড়াশোনার পাশাপাশি অভিনয়েও নিজেকে এগিয়ে নিতে চান পূজা। এম রাহিম পরিচালিত ‘শান’ চলচ্চিত্রে সিয়ামের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন তিনি। প্রথম লটের শুটিং শেষ হয়েছে বেশ আগে দ্বিতীয় লটের শুটিং চলতি মাসেই শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে ‘নূরজাহান’, ‘পোড়ামন ২’, ‘দহন’ চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কলেজে সেলফি শিকারীদের কবলে পূজা

আপডেট টাইম : ১১:৩৮:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০১৯