ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের কৃতী সন্তান ড. আশরাফুল মোসাদ্দেকের অনুবাদ গ্রন্থ ‘কবি ও কবিতায় এশিয়া মহাদেশ’ আলোচনায় জবির নতুন প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন অফিসে অবস্থান-জ্বালানি সাশ্রয়ে মন্ত্রণালয়ের ১১ নির্দেশনা স্বাস্থ্য খাত দুর্নীতিমুক্ত করতে কাজ করছি: স্বাস্থ্যমন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী সরকারি ছুটিতেও স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতাল পরিদর্শনের নির্দেশ প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্য যুদ্ধ থামাতে ৪ মুসলিম দেশের জরুরি বৈঠক শুরু মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মামুন ও মাসুদ ১১ জেলার ডিসি প্রত্যাহার করে নতুন ডিসি নিয়োগ ঢাকায় পৌঁছেছে স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মরদেহ

‘ফাইটার’ শাকিব এখন ‘আগুন’, নায়িকা মিতু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯
  • ৩৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ‘আগুন’ ছবিতে শাকিব খানের সাথে জুটিবেঁধে অভিনয় করবেন নবাগত জাহারা মিতু। বদিউল আলম খোকন পরিচালিত এই ছবির শুটিং শুরু হবে চলতি মাসে শেষের দিকে। ছবির নায়িকা হিসেবে গতকাল মিতুর সঙ্গে চুক্তি হয়েছে বলে জানিয়েছেন ছবির পরিচালক। এর আগে ছবির নাম ছিলো ‘ফাইটার’।

এ বিষয়ে খোকন এনটিভি অনলাইনকে বলেন, “আমরা চলতি মাসের শেষ সপ্তাহে শুরু করবো চলচ্চিত্র ‘আগুন’ এর শুটিং। ছবিতে নায়িকা হিসেবে থাকছেন নবাগত জাহারা মিতু। গতকাল মিতুর সঙ্গে চুক্তি হয়েছে।”

খোকন আরো বলেন, ‘গল্পের প্রয়োজনে আমরা নতুন নায়িকা নিয়ে কাজ করছি। শাকিব খান বর্তমানে জাকির হোসেন রাজু সাহেবের একটি ছবির শুটিং করছেন। তার পর শাপলা মিডিয়ার কিছু শুটিং বাকি আছে, সেটির কাজ করবেন। আশাকরি চলতি মাসের শেষের দিকে আমরা এই ছবির শুটিং শুরু করতে পারব।’

মিতু ২০১২ সালে মিতু বিজিএমইএ ইয়োলো ফ্যাশন ফেস্ট বিজয়ী হন। ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর  প্রযোগিতার প্রথম রানার আপ। ‘সুপার মডেল বাংলাদেশ-২০১৭’ বিজয়ী হয়েছিলেন মিতু। পরে দিল্লিতে অনুষ্ঠিত ‘সুপার মডেল ইন্টারন্যাশনাল-২০১৭’ বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি।

চলচ্চিত্রের আগে মিতু একাধিক মিউজিক ভিডিও, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, নাটক ও উপস্থাপনা করেছেন তিনি। শাকিব খান, মিতু ছাড়াও ছবিতে অভিনয় করছেন আমিন খান ও মৌসুমী।

সম্প্রতি এফডিসির জহির রায়হান কালার ল্যাবে আনুষ্ঠানিকভাবে ‘ফাইটার’ শিরোনামের ছবি নির্মাণের ঘোষণা দেন শাকিব খান। ‘ফাইটার’ ছাড়া আরো ঘোষণা করা হয় তিনটি ছবির নাম। এগুলো হচ্ছে কাজী হায়াতের ‘বীর’, মালেক আফসারির ‘পাসওয়ার্ড-২’ ও হিমেল আশরাফের ‘প্রিয়তমা’। ‘ফাইটার’ ছবির নাম বদল করে রাখা হয় ‘আগুন’।

ঈদে মুক্তি পায় শাকিব খান প্রযোজিত চলচ্চিত্র ‘পাসওয়ার্ড’। এই ছবির মধ্য দিয়ে দীর্ঘ পাঁচ বছর পর আবারও চলচ্চিত্র প্রযোজনা করেছেন শাকিব খান। ছবিটি পরিচালনা করছেন মালেক আফসারি। ‘পাসওয়ার্ড’ শিরোনামের এই ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেছেন শবনম বুবলী। এর আগে ২০১৪ সালে তিনি প্রথম প্রযোজনা করেন বদিউল আলম খোকন পরিচালিত ‘হিরো দ্য সুপারস্টার’। সেই ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাস।

সূত্র: এনটিভি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জের কৃতী সন্তান ড. আশরাফুল মোসাদ্দেকের অনুবাদ গ্রন্থ ‘কবি ও কবিতায় এশিয়া মহাদেশ’ আলোচনায়

‘ফাইটার’ শাকিব এখন ‘আগুন’, নায়িকা মিতু

আপডেট টাইম : ০৩:৩২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯