ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

আরমান ভাইয়ের পরিবারে সংকট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯
  • ৪১০ বার

হাওর বার্তা ডেস্কঃ আসন্ন ঈদুল আযহায় প্রচারের জন্য নতুন একটি নাটকের কাজ শেষ করেছেন নাট্য জগতের জনপ্রিয় দুই তারকা জাহিদ হাসান ও নুসরাত ইমরোজ তিশা। নাটকের নাম ‘আমিও অমানুষ’। এখানে উঠে আসবে একটি পরিবারের সংকট।

গত সপ্তাহে নাটকটির শুটিং শেষ হয়েছে। ঈদে একটি টিভি চ্যানেলে এটি প্রচারিত হবে। ‘আমিও অমানুষ’ রচনা ও পরিচালনা করেছেন শ্রাবণী ফেরদৌস। হাস্যরস থেকে বেরিয়ে এখানে জাহিদ হাসান উপস্থিত হচ্ছেন একেবারে গম্ভীর চরিত্রে। তিশার চরিত্রও প্রায় একই ধরনের। নাটকে দেখা যাবে, জাহিদ হাসান বারবার তার পরিবারের সবাইকে আকড়ে ধরার চেষ্টা করেন। কিন্তু বারবারই তিনি ব্যর্থ হন।

নাটকটি প্রসঙ্গে শ্রাবণী ফেরদৗস বলেন, ‘বিগত কয়েক বছর জাহিদ ভাইকে হাসির নাটকে আমরা বেশি পেয়েছি। বলা যায়, তিনি এক ধরনের বড় প্রভাবও বিস্তার করেছেন। তবে এবার আমরা ঈদের জন্য সিরিয়াস গল্প বেছে নিয়েছি। আশা করি, জাহিদ ভাইয়ের এ চরিত্রটিও দর্শকদের মুগ্ধ করবে।’

নাট্য জগতে জাহিদ হাসান ও নুসরাত ইমরোজ তিশা জুটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন ‘আরমান ভাই’ সিরিজ দিয়ে। তারপর থেকে ঈদ এলেই এই দুই তারকাকে নিয়ে ছক আঁকেন নির্মাতারা। সেই পরিকল্পনায় থাকে হাস্যরস যুক্ত গল্প। এবার সেই ভাবনায় এলো ভিন্নতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

আরমান ভাইয়ের পরিবারে সংকট

আপডেট টাইম : ০৩:১৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯