ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুসলিমের সঙ্গে বোনের প্রেম নিয়ে মুখ খুললেন ঋত্বিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩০:৫৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০১৯
  • ৩১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ রোশন পরিবারের পেছনে বিতর্ক যেন লেগেই আছে। কিছুদিন আগেই ঋত্বিকের বোন সুনয়না রোশন অভিযোগ করেন, বাবা রাকেশ রোশন তার প্রেমিককে মেনে নিচ্ছেন না। কারণ সুনয়নার প্রেমিক রুহেল আমিন মুসলিম। সে কারণে বাবা তাকে চড়ও মেরেছেন।  দাদা ঋত্বিক রোশন তাকে কোনো সাহায্য করেনি। তিনি বাড়ি ছেড়ে পৃথিক বাসায় থাকছেন।

তবে এবার মুখ খুলেছেন ঋত্বিক। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেন, এটা আমার পারিবারিক বিষয়। দিদির বর্তমান মানসিক পরিস্থিতির কথা মাথায় রেখে আমার কিছু বলা ঠিক হবে না। না জানি আমাদের মতো আরও কত পরিবার এই একই পরিস্থিতিতে রয়েছে, কিন্তু কিছু বলতে পারছে না। এই ধরনের বিষয়ের জন্য উপযুক্ত চিকিৎসার অভাব রয়েছে আমাদের দেশে। আর আমাদের পরিবারে ধর্মকে কোনওদিনই বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি। আশাকরি সেটা সবাই এতদিনে বুঝে গিয়েছে।

এর আগে সুনয়না বলেছিলেন, তিনি নরকের মধ্যে বাস করছেন। এ বিষয়ে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ও তার বোন রঙ্গোলি চান্দেলের কাছে সাহায্য চেয়েছিলেন তিনি। রঙ্গোলির একাধিক ট্যুইটের মাধ্যমেও এই কথাই জানা গিয়েছিল। তিনি বলেছিলেন সুনয়নার পরিবার তার ওপর অত্যাচার করছে। তাই তিনি কঙ্গনার কাছে সাহায্য চেয়েছেন। সুনয়নার পরিবার তার প্রেমিককে মেনে নিচ্ছে না। তাকে বাড়িতে আটকে রেখেছে।

তবে এক্ষেত্রে রোশন পরিবারের পক্ষে যুক্তি দিয়ে মুখ খুলেছিলেন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান খান। বলেছিলেন, রাকেশ রোশন অসুস্থ এবং ঋত্বিকের মায়ের মানসিক অবস্থা ঠিক নেই। তাই সবার উচিত রোশন পরিবারকে গোপনীয়তা বজায় রাখতে দেয়া।

প্রসঙ্গত, ঋত্বিক এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন তার পরবর্তী ছবি ‘সুপার ৩০’-এর প্রচারে। ছবিটি মুক্তি পাবে ১২ জুলাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মুসলিমের সঙ্গে বোনের প্রেম নিয়ে মুখ খুললেন ঋত্বিক

আপডেট টাইম : ০৩:৩০:৫৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০১৯