ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

নতুন পরিচয়ে রিচি সোলায়মান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০১৯
  • ৩৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ স্বামী ও দুই সন্তান নিয়ে আমেরিকায় বসবাস করেন এক সময়ের ব্যস্ত অভিনেত্রী রিচি সোলায়মান।

মাঝে মধ্যে দেশে আসেন তিনি।

বিশেষ করে ঈদের আগে তাকে দেখা যায় দেশে এসে অভিনয় করতে।

ধারাবাহিকতায় কোরবানি ঈদ সামনে রেখে দেশে ফিরলেন তিনি। গত ১৩ জুন তিনি সন্তানদের নিয়ে দেশে ফিরেছেন।

এরই মধ্যে যোগ দিয়েছেন শুটিংয়ে। আসছে কোরবানি ঈদে বেশকিছু নাটক-টেলিছবিতে দেখা মিলবে এই অভিনেত্রীর।

তবে এবার তিনি ক্যারিয়ারে নতুন এক পরিচয় যোগ করতে যাচ্ছেন। সেটি হলো উপস্থাপিকা রিচি। একটি ভিন্ন ঘরানার অনুষ্ঠানে তাকে উপস্থাপনা করতে দেখা যাবে। ক্যারিয়ারে এই প্রথমবার তিনি কোনো অনুষ্ঠানে উপস্থাপনা করবেন।

অনুষ্ঠানটির শুটিং চলছে এফডিসিতে।

রিচি বলেন, ‘নতুন কিছু করতে সবসময়ই ভালো লাগে। উপস্থাপনা করার প্রস্তাব আগেও ছিল। কিন্তু নানা কারণে করা হয়ে উঠেনি। ভালো লাগছে এবার ব্যাটে বলে মিলে যাওয়ায় কাজটি করতে পেরে।’

প্রসঙ্গত, নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান একাধারে বিজ্ঞাপন ও নাটকে কাজ করে দর্শকপ্রিয়তা পেয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারে দেড় শতাধিক খণ্ড নাটকে দেখা গেছে তাকে। ৪০টিরও বেশি ধারাবাহিক নাটকে কাজ করেছেন তিনি।

বড় পর্দায় রিচির অভিষেক ঘটে শাহনেওয়াজ কাকলী পরিচালিত ‘নীরব প্রেম’ সিনেমা দিয়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

নতুন পরিচয়ে রিচি সোলায়মান

আপডেট টাইম : ১২:৫৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০১৯