ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

মুজাহিদের মুক্তি চায় জামায়াত, বিক্ষোভ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০১৫
  • ৪০১ বার

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও আল বদর নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তি চেয়েছে জামায়াতে ইসলামী। এই দাবিতে আগামীকাল শনিবার সারা দেশে বিক্ষোভ করবে দলটি।

আজ শুক্রবার জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি দাবি করেন, মুজাহিদ বর্তমান সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন।

একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মুজাহিদের ফাঁসির সাজা বহাল রেখে আপিলের পূর্ণাঙ্গ রায় গত ৩০ সেপ্টেম্বর প্রকাশ করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ১৪ দিনের মাথায় ওই রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করেন তিনি। আগামী ২ নভেম্বর এই আবেদনের শুনানির তারিখ ধার্য রয়েছে। এটি তাঁর মামলার আইনগত প্রক্রিয়ার সর্বশেষ ধাপ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

মুজাহিদের মুক্তি চায় জামায়াত, বিক্ষোভ

আপডেট টাইম : ১১:২৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০১৫