ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

আমি মুসলিম, এখনো তাই আছি- রথযাত্রায় নুসরত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৭:৫২ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০১৯
  • ৪০১ বার

হাওর বার্তা ডেস্কঃ টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরত জাহান। তুরস্কে নিজের ডেস্টিনেশন ওয়েডিং শেষ করে দেশে ফিরে বৃহস্পতিবার রথ যাত্রার প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

এছাড়া, হিন্দু ছেলেকে বিয়ে, মাথায় সিঁদুর ও গলায় মঙ্গলসূত্রা পরে জন্ম দেন বিতর্কের। এ ঘটনার পর তাকে নিয়ে ফতোয়াও জারি হয়।

হলুদ আর লাল রঙের শাড়ির সঙ্গে মঙ্গলসূত্রা, সিঁদুর ও শাখা পরে একেবারে নববধূর সাজে কলকাতায় ইস্কনের রথ যাত্রায় অংশ নিয়েছিলেন তৃণমূল সাংসদ।

এদিকে, একজন মুসলিম হয়েও হিন্দুর মতো আচরণে ফতোয়ার প্রসঙ্গে এদিন নুসরত বলেন, এই ধরনের ভিত্তিহীন বিষয়ে মাথা ঘামাতে চাই না। আমার ধর্ম আমি জানি। জন্ম থেকে আমি মুসলিম। এখনো তাই। এটা বিশ্বাসের ব্যাপার। হৃদয় দিয়ে অনুভব করতে হবে। মাথা খাটালে চলবে না।

সংসদে সিঁদুর ও মঙ্গলসূত্রা পরায় নুসরতকে ফতোয়া দিয়েছিলেন উত্তরপ্রদেশের দেওবন্দের ইমাম মুফতি আসাদ ওয়াসমি। নুসরাত জবাব দিয়েছিলেন, আমরা নতুন প্রগতিশীল ভারতে বাস করি, যেখানে সব ধর্ম ও সংস্কারকে শ্রদ্ধা করা হয়। ঈশ্বরের নামে ভেদাভেদ কেন? হ্যাঁ, আমি একজন মুসলিম। আমি ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের নাগরিক। আমার ধর্ম আমাকে মানুষের মধ্যে ভেদাভেদ করতে শেখায় না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

আমি মুসলিম, এখনো তাই আছি- রথযাত্রায় নুসরত

আপডেট টাইম : ১২:৫৭:৫২ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০১৯