ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নুসরাতের রিসেপশন আজ, যোগ দেবেন কিং খান শাহরুখ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯
  • ৩০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়াজ দিয়েই বিয়ে করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। তুরস্কে অগ্নি সাক্ষী রেখে বিয়ে করেছেন নুসরাত ও নিখিল জৈন।

দেশে ফিরে সংসদে যোগ দিয়েও বেশ আলোচনায় এসেছেন নায়িকা। ৪ জুলাই কলকাতার এক পাঁচতারা হোটেলে বড় আয়োজনে রিসেপশন অনুষ্ঠিত হবে নুসরাত জাহান ও নিখিল জৈনের। সেখানে বলিউড বাদশা শাহরুখ খানের আসার কথা শোনা যাচ্ছে।

নায়িকার বিয়েতে টালিউড ইন্ডাস্ট্রির প্রায় সব তারকাই আমন্ত্রণ পেয়েছেন। অন্যদিকে নুসরাত নাকি নিজেই শাহরুখকে ফোন করে রিসেপশনে আসার জন্য আমন্ত্রণ করেছেন।

শুধু শাহরুখ খান নয়, নুসরাতের রিসেপশনে নাকি আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের বড় নেতা-নেত্রীরাও।

২০১১ সালে ‘শত্রু’ ছবির মাধ্যমে টালিউডে অভিষেক নুসরাতের। এরপর একের পর এক  ‘খোকা ৪২০’, ‘খিলাড়ি’, ‘অ্যাকশন’,  ‘জামাই ৪২০’, ‘হর হর ব্যোমকেশ’, ‘জুলফিকার’, ‘লাভ এক্সপ্রেস’, ‘ওয়ান’, ‘বলো দুর্গা মাই কি’, ‘আমি যে কে তোমার’সহ অসংখ্য ছবিতে অভিনয় করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নুসরাতের রিসেপশন আজ, যোগ দেবেন কিং খান শাহরুখ

আপডেট টাইম : ১১:০৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯