ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

জাপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাবুলকে অব্যাহতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০১৫
  • ৪৭১ বার

জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলার সাবেক সভাপতি অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুলকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার পার্টি চেয়ারম্যান হুসেইন মোহম্মদ এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সুনীল শুভ রায় এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় পার্টির গঠনতন্ত্রের ৩৯ ধারা মোতাবেক চেয়ারম্যান হুসেইন মোহম্মদ এরশাদের নির্দেশে অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুলকে জাপার সকল পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত জাপা নেতা অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল জানান, তিনি জাপার জন্মলগ্ন থেকে পার্টির সঙ্গে জড়িত ছিলেন। কেন্দ্রের গুটিকয়েক নেতা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। জাপাকে দুর্বল করার জন্য এ চক্রটি তাকে বহিষ্কার করিয়েছে।

উল্লেখ্য, প্রায় দুই বছর ধরে বরিশাল জাপায় তীব্র অন্তর্দ্বন্দ্ব চলছে। গত ৮ জুন মহানগর জাপার সম্মেলনে চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বরিশালে আসলে ওই সম্মেলন বর্জন করেন অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুলের নেতৃত্বে জাপার একটি বড় অংশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

জাপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাবুলকে অব্যাহতি

আপডেট টাইম : ১১:৫৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০১৫