ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

সেই মেয়েটিই আজকের নন্দিত নায়িকা শিরিন শিলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০১৯
  • ৩২২ বার

হাওর বার্তা ডেস্কঃ চতুর্থ শ্রেণিতে পড়ার সময় স্কুলে একটি অনুষ্ঠানে নাচের প্রতিযোগিতায় প্রথম হওয়া সেই মেয়েটিই আজকের নন্দিত নায়িকা শিরিন শিলা। নন্দিত চলচ্চিত্রাভিনেতা রাশেদা চৌধুরীর অনুপ্রেরণায় এবং সহযোগিতায় সিনেমার নায়িকা হয়ে দর্শকের সামনে এসেছিলেন এই প্রজন্মের নায়িকা শিরিন শিলা।

সিনেমায় আসার আগে রাশেদা চৌধুরীর সঙ্গে একটি নাটকে অভিনয় করেছিলেন শিরিন শিলা। তিনিই মূলত শিলাকে সিনেমায় নায়িকা হিসেবে কাজ করার অনুপ্রেরণা দেন। একসময় রাশেদা চৌধুরী শিরিন শিলাকে পরিচয়ও করিয়ে দেন ওয়াজেদ আলী সুমনের সঙ্গে। যে কারণে পরবর্তীতে ওয়াজেদ আলী সুমনেরই ‘হিটম্যান’ সিনেমায় শাকিব খানের বিপরীতে কাজ করার সুযোগ পান।

প্রথম সিনেমাতেই শাকিবের বিপরীতে কাজ করতে পারায় এবং নিজের মেধা দিয়ে পর্দায় নিজেকে যথাযথভাবে উপস্থাপন করতে পারায় শিরিন শিলা সবাইকে মুগ্ধ করেন। এরপর সিনেমা জগত আর তাকে ছাড়েনি। তিনি সিনেমা জগতের মায়ার জালে আটকে যান। এরপর শাহীন সুমনের ‘মিয়া বিবি রাজি’ সিনেমায় প্রধান নায়িকা হিসেবে কাজ করার সুযোগ পান। এতে তার বিপরীতে অভিনয় করেন অমিত। আলোচনায় চলে আসেন শিরিন শিলা।

শিরিন শিলা এরইমধ্যে শেষ করেছেন সাদেক সিদ্দিকীর নির্দেশনায় ‘সাহসী যোদ্ধা’ সিনেমার কাজ। এটি মূলত লেডি অ্যাকশান নির্ভর একটি সিনেমা। এবারই প্রথম শিরিন শিলা এই ধরনের সিনেমায় অভিনয় করেছেন।

শিরিন শিলা বলেন, সাহসী যোদ্ধা সিনেমার গল্পটা অসাধারণ। এবারই প্রথম আমি লেডি অ্যাকশান নির্ভর কোনো সিনেমায় অভিনয় করেছি। এতে আমার নায়ক ইমন। আরো অভিনয় করেছেন আমিন খান ভাইয়া, পপি আপু’সহ আরো অনেকে। আমরা একটি পরিবারের মতো এই সিনেমাতে কাজ করেছি। সিনেমাটি মুক্তি পেলে দর্শকের অনেক ভালোলাগবে আশা করছি।

শিরিন শিলা বর্তমানে ব্যস্ত আছেন অপূর্ব রানার ‘দরদ’ সিনেমা নিয়ে। এই সিনেমায় তিনি প্রথমবারের মতো একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন। এছাড়াও মিলা অভিনয় করছেন ছটকু আহমেদের ‘এক কোটি টাকা’, মো. আসলামের ‘আমার সিদ্ধান্ত’তে। শিরিন শিলা শিগগিরই ‘ভেলকিবাজি’ নামের একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। এটি নির্মাণ করবেন মাসুম বাবুল।

এদিকে মঙ্গলবার শিরিন শিলার জন্মদিন। জন্মদিনটি তিনি খুব কাছের কিছু মানুষের সঙ্গে নিজের মতো করেই উদযাপন করবেন বলেও জানান। শিলা বলেন, আমার জন্য সবাই দোয়া করবেন যাতে সুস্থ থাকি, ভালো থাকি। দর্শকদের ভালো ভালো সিনেমা উপহার দিতে পারি।

এসএসসি পাস করার পর শিলা প্রথম ‘গুলশান এভিনিউ’ ধারাবাহিকে অভিনয় করেন। এরপর তিনি সালাহ উদ্দিন লাভলুর নির্দেশনায় মোশাররফ করিমের বিপরীতে একটি নাটকে অভিনয় করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

সেই মেয়েটিই আজকের নন্দিত নায়িকা শিরিন শিলা

আপডেট টাইম : ১২:১৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০১৯