ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

মফিজের বউ হচ্ছেন চিত্রনায়িকা আঁচল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০১৯
  • ৩৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই ছবির গ্ল্যামার গার্ল হিসেবে পরিচিতি পেয়েছিলেন চিত্রনায়িকা আঁচল আঁখি। রূপ-লাবণ্যের মোহনীয়তা আর অভিনয় দিয়ে জনপ্রিয়তা পান এই অভিনেত্রী। অনেকদিন থেকেই আলোচনার বাইরে আছেন। চলতি বছরের শুরুতে আড়াল ভেঙে মিজানুর রহমান মিজানের ‘রাগী’ ছবিতে যুক্ত হন। এরপর থেকে চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানেও পারফর্ম করতে দেখা গেছে তাকে।

এবার নতুন একটি ছবির সঙ্গে চুক্তিবদ্ধ হলেন আঁচল। চলচ্চিত্রটির নাম ‘মঙ্গলযাত্রা’। এতে নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন আঁচল। স্মার্ট কর্পোরেশন প্রযোজিত এই ছবিটি পরিচালনা করবেন রাশিদ পলাশ। ছবিটির প্রধান একটি চরিত্রের নাম ‘মফিজ’।

মফিজের স্ত্রীর ভ‚মিকাতে এই সিনেমায় অভিনয় করবেন আঁচল। এ প্রসঙ্গে নির্মাতা রাশিদ পলাশ বলেন, আগামী সেপ্টেম্বর মাসে সিনেমাটির শুটিং শুরু করতে যাচ্ছি। সিনেমাটির শুটিং শুরু করা হবে দিনাজপুরে। আপাতত শনিবার আঁচলকে চুক্তিবদ্ধ করে সিনেমার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছি।

চলচ্চিত্রটির গল্প নিয়ে পলাশ বলেন, ‘উত্তরাঞ্চলের ধনাঢ্য ব্যক্তি ‘মফিজ’-এর জীবন নিয়ে গল্প লেখা হয়েছে। ইতিমধ্যে ছবির চিত্রনাট্য করা হয়ে গেছে। মূলত ‘মফিজ’-এর জীবনের গল্পে নির্মাণ হচ্ছে ‘মঙ্গলযাত্রা’ সিনেমা। পর্দায় ফুটে উঠবে কে এই মফিজ?

কেন তার নামে উত্তরাঞ্চলের মানুষদের ডাকা হয়? ছবিতে মফিজের স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন আঁচল। কে ছবিটির নায়ক হচ্ছেন? জানতে চাওয়া হলে পলাশ বলেন, ‘সিনেমাটির নায়ক কে থাকছেন সে বিষয়ে চমক রাখছি। খুব শিগগিরই নায়কসহ অন্যান্য কলাকুশলীর নাম ঘোষণা করা হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

মফিজের বউ হচ্ছেন চিত্রনায়িকা আঁচল

আপডেট টাইম : ১১:৪৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০১৯