ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নতুন বছরে পরীর প্রথম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০১৯
  • ৩৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ দর্শকপ্রিয় নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ ছবিতে অভিনয় করে দর্শকের কাছে আলাদা গ্রহণযোগ্যতা পেয়েছেন নায়িকা পরীমনি। এ ছবিতে অভিনয়ের পর সময়ের জনপ্রিয় এই তারকা সিদ্ধান্ত নেন, ভালো মানের চলচ্চিত্র বা মন ছুঁয়ে যাওয়ার মতো চিত্রনাট্য ও চরিত্র না পেলে আর কখনোই চলচ্চিত্রে কাজ করবেন না। অবশেষে চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’ ছবির কাহিনী, চিত্রনাট্য পছন্দ হয় তার।

ছবির মহরতের পর গত মঙ্গলবার ফরিদপুরের বিভিন্ন লোকেশনে এ ছবির কাজ শুরু করেন পরীমনি। তিনি জানান, নতুন বছরের প্রথম চলচ্চিত্র আমার ‘বিশ্বসুন্দরী’। নতুন এ চলচ্চিত্রের ‘শোভা’ চরিত্রটি শুধু আমি নই, যে কোনো অভিনেত্রীর জন্যই বিশেষ কিছু। এই গল্প প্রেমের, এই গল্প মানবতার, এই গল্প জীবনের জয়গানের। আশা করি, দর্শক আমার কাছ থেকে নতুন কিছু পেতে যাচ্ছে।

এ ছবিতে পরীমনির বিপরীতে সিয়াম আহমেদকে দর্শকরা দেখতে পাবেন। নির্মাতা চয়নিকা চৌধুরীর ২০০১ সালের ১৮ই আগস্ট নাট্যপরিচালক হিসেবে যাত্রা শুরু হয়েছিল। ১৮টি ধারাবাহিক এবং কয়েক’শ একক টেলিভিশন নাটকের নির্দেশক তিনি। ১৮ বছর পর মঙ্গলবার চলচ্চিত্রের কাজ শুরু করেছেন এ নির্মাতা। ফরিদপুরে টানা পাঁচদিন ‘বিশ্বসুন্দরী’ ছবির শুটিং চলবে বলে জানান তিনি। ফরিদপুরে প্রথম পর্যায়ের চিত্রধারণের উদ্বোধনে চয়নিকা চৌধুরী বলেন, আমি সংখ্যাতত্ত্বে তেমন বিশ্বাস করি না। এরপরও ভাবতে ভালো লাগছে, ১৮ই আগস্ট ২০০১ সালে নাট্যপরিচালক হিসেবে দর্শক চিনেছিলেন।

১৮ বছর পর ১৮ তারিখেই চলচ্চিত্রের ক্যামেরার সামনে দাঁড়ালাম। পুরো বিষয়টিই কাকতালীয়। দীর্ঘদিন ধরে এ ছবির গল্প, চরিত্র ও শুটিং লোকেশন নিয়ে কাজ করেছি। শুটিং পূর্ববর্তী কাজে সন্তুষ্ট না হয়ে আমরা কেউই এই স্বপ্নের প্রকল্পের কাজ শুরু করতে চাইনি। আমি আশাবাদী, সবাই মিলে দর্শকদের মন ছুঁয়ে যাওয়ার মতো একটি চলচ্চিত্র উপহার দিতে পারবো। এ পর্যায়ের শুটিংয়ে পরীমনি ছাড়াও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠুসহ আরো অনেকে। পরবর্তী পর্যায়ে শুটিংয়ে যোগ দেবেন বিশিষ্ট অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, ছবির নায়ক সিয়াম আহমেদ ও অভিনেতা আনন্দ খালেদসহ অন্যরা। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নতুন বছরে পরীর প্রথম

আপডেট টাইম : ০৫:৪৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০১৯