ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

ফের সিনেমার ফ্রেমে পরী মনি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০১৯
  • ৪২৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ‘স্বপ্নজাল’-চলচ্চিত্রের সাফল্যের পর এবার নতুন চলচ্চিত্রের শুটিংয়ে ক্যামেরার সামনে দাঁড়ালেন চিত্রনায়িকা পরী মনি। ঢাকাই চলচ্চিত্রের হালের ‘হার্টথ্রব’ নায়ক সিয়ামের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা পরী মনি। নতুন এ জুটিকে নিয়ে চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’ নির্মাণ করছেন চয়নিকা চৌধুরী। মঙ্গলবার থেকে ফরিদপুরে এর প্রথম পর্যায়ের চিত্রধারণের কাজ শুরু হয়েছে।

পরিচালক জানান, প্রথম পর্যায়ের শুটিংয়ে অংশ নিচ্ছেন চিত্রনায়িকা পরীমনি, ফজলুর রহমান বাবু ও মনিরা মিঠু সহ আরো অনেকে। পরবর্তী লটে যোগ দেবেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, চিত্রনায়ক সিয়াম আহমেদ, আনন্দ খালেদ সহ অন্যরা।

নির্মাতা বলেন, “দীর্ঘদিন ধরে এ ছবির গল্প, চরিত্র ও শুটিং লোকেশন নিয়ে কাজ করেছি। শুটিং পূর্ববর্তী কাজে সন্তুষ্ট না হয়ে আমরা কেউই এই স্বপ্নের প্রকল্পের কাজ শুরু করতে চাইনি। আমি আশাবাদী সবাই মিলে দর্শকদের মন ছুঁয়ে যাবার মত একটি চলচ্চিত্র উপহার দিতে পারবো।”

মঙ্গলবার, ক্যামেরা ওপেন করার আগে ক্ল্যাপস্টিক দিয়ে আনুষ্ঠানিকভাবে এ ছবির মহরত অনুষ্ঠিত হয়।এ ছবির মাধ্যমে চলতিবছর ফের চলচ্চিত্রের শুটিংয়ে ফিরলেন চিত্রনায়িকা পরীমনি। তিনি বলেন, “‘স্বপ্নজাল’-এ অভিনয় করার পর থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম ভালো মানের চলচ্চিত্র, মন ছুঁয়ে যাবার মত চিত্রনাট্য ও চরিত্র না পেলে আর কখনোই চলচ্চিত্রে কাজ করবো না। ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রের ‘শোভা’ চরিত্রটি শুধু আমি নই, যে কোনো অভিনেত্রীর জন্যই বিশেষ কিছু। আশা করি দর্শক আমার থেকে নতুন কিছু পেতে যাচ্ছে।”

সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

ফের সিনেমার ফ্রেমে পরী মনি

আপডেট টাইম : ০৫:১৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০১৯