ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

উৎসবে গোল্ড পার্টি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৪:১৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০১৫
  • ৫৭১ বার

মাত্র এক দিন আগেই ভারতীয় অভিনেত্রী শাবানা আজমী কান চলচ্চিত্র উৎসব সম্পর্কে বলেছেন, ‘এটি যেন চলচ্চিত্র উৎসব নয়, ফ্যাশন উৎসবে পরিণত হয়েছে। এখানে সবাই পোশাক দেখাতেই উপস্থিত হয়।’ গতকাল সুইজারল্যান্ডের বিখ্যাত ঘড়ি নির্মাণ প্রতিষ্ঠান ‘চপার্ড’-এর আয়োজনে অনুষ্ঠিত বিশেষ অনুষ্ঠানটির আমন্ত্রিত অতিথিদের দেখলে শাবানা আজমীর কথাটিকেই সত্য বলে মেনে নিতেই হয়।

বর্তমান সময়ের সব সুপার মডেল ছিলেন সেই ‘গোল্ড পার্টি’র মধ্যমণি। ছিলেন ব্রাজিলিয়ান মডেল আদ্রিয়ানা লিমা, রুশ মডেল ইরিনা শেখ, চেক মডেল পেত্রা নেমকোভা, আরেক ব্রাজিলিয়ান ইজাবেল গুলার্ট, রোমানিয়ার মডেল ক্যাট্রিনাল মারলোন, ইংলিশ মডেল পপি ডেলিভিনে, সুইডিশ মডেল ও অভিনেত্রী ভিক্টোরিয়া সিলভেস্টেডট, পর্তুগিজ সারা সামপাইয়ো, ব্রাজিলিয়ান ইসাবেলি ফন্টানা প্রমুখ। তবে শুধু বিশ্বখ্যাত মডেলরাই নন, অনুষ্ঠানে আরো আমন্ত্রিত ছিলেন মার্কিন অভিনেত্রী উমা থার্মান, মিশেল রদ্রিগুয়েজ, চীনা অভিনেত্রী লি বিংবিং, গায়ক রোবি উইলিয়ামস ও জাপানের অভিনেতা তাদানবু আসানো। অনুষ্ঠানের আয়োজক চপার্ডের ভাইস প্রেসিডেন্ট ও প্রধান ডিজাইনার ক্যারোলিন শেউফেল জানিয়েছেন, অচিরেই তাঁর প্রতিষ্ঠান বেশ কয়েকটি নতুন ডিজাইনের ঘড়ি বাজারে ছাড়ার পরিকল্পনা করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিএনপি সভাপতি হত্যা: যুবদল আহ্বায়ক নৌশাদ গ্রেপ্তার

উৎসবে গোল্ড পার্টি

আপডেট টাইম : ০৩:২৪:১৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০১৫