ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

এবার পরীমনিকে বিয়ে করবেন আলমগীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৯:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০১৯
  • ৩৭০ বার

হার বার্তা ডেস্কঃ কদিন আগেই তামিমের সঙ্গে বিচ্ছেদ হয়েছে পরীমনির। যদিও বিয়ে হয়নি তাদের। চুটিয়ে প্রেম করছিলেন। সামনেই বসতেন বিয়ের পীড়িতে। তবে তার আগেই বিচ্ছেদ হয়ে গেছে এ দুই জনের।

এবার আলমগীরের সঙ্গে বিয়ের খবর পাওয়া গেল পরীমনির। নিশ্চয়ই অবাক হচ্ছেন। এটি কী করে সম্ভব। চিত্রনায়ক আলমগীর এর আগে দুইবার বিয়ে করেছেন। বয়স চলে গেছে ষাটের উপর। বিষয়টি আসলে ঘটছে সিনেমায়।

মূল ঘটনা হলো, রেলমন্ত্রী মুজিবুল হক ২০১৪ সালের ৩১ অক্টোবর ৬৭ বছর বয়সে বিয়ে করেন। বিয়ের পরপরই ধারা মাল্টিমিডিয়ার কর্ণধার আবুল হোসেন মজুমদার ঘোষণা দিয়েছিলেন ‘মন্ত্রীর বিয়ে’ নামে তিনি একটি সিনেমা নির্মাণ করবেন। তবে এখন পর্যন্ত সেটি শুরু করতে পারেননি তিনি।

আবুল হোসেন ঘোষণা দিয়েছিলেন ‘মন্ত্রীর বিয়ে’ শিরোনামে চলচ্চিত্রটি প্রযোজনার। এটি পরিচালনা করবেন জি. সরকার। সেই ছবিতে মন্ত্রীর চরিত্রে অভিনয়ের জন্য প্রযোজকের প্রথম পছন্দ চিত্রনায়ক আলমগীর আর বউয়ের চরিত্রে পরীমনি। জুটিটাকে নিশ্চয়ই মানাবে বেশ।

এই সিনেমার সুবাদেই মেয়ের বয়সী এই নায়িকাকে বিয়ে করতে হচ্ছে এক সময়ের সিনেমাপাড়া কাপানো আলোচিত নায়ক আলমগীরের।

১৯৭৩ সালে চিত্রনায়ক আলমগীর গীতিকার খোশনুর আলমগীরকে বিয়ে করেন। তাদের ঘরে জন্ম নেন গায়িকা আঁখি আলমগীর। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর ১৯৯৯ সালে গায়িকা রুনা লায়লাকে বিয়ে করেন এই গুণী অভিনেতা।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে ‘মন্ত্রির বিয়ে’ ছবির মহরত অনুষ্ঠিত হলেও শুটিং শুরু করা হয়নি। তবে এবার বসে না থেকে খুব শিগগির ছবিটির শুটিং শুরু করার ইচ্ছে আছে বলে জানালেন প্রযোজক আবুল হোসেন মজুমদার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

এবার পরীমনিকে বিয়ে করবেন আলমগীর

আপডেট টাইম : ০৫:৪৯:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০১৯