ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের এই রাজ্যে উড়াল দিলেন ঢালিউড তারকা অপু বিশ্বাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুন ২০১৯
  • ৩৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ অপু বিশ্বাসের কলকাতার ছবি ‘শর্টকাট’ এখনো মুক্তি পায়নি। তবে তার আগেই দ্বিতীয় চলচ্চিত্রের জন্য ভারতের এই রাজ্যে উড়াল দিলেন ঢালিউড তারকা। শনিবার কলকাতা গিয়েছেন তিনি। আজ নতুন ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অপু। যাওয়ার আগে অপু জানিয়েছিলেন, সবকিছু চূড়ান্ত করে দেশে ফেরার পর শিগগিরই নতুন খবর জানাবেন এই তারকা। আগামীকাল তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

এদিকে ‘শর্টকাট’ ছবিতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। ছবির গল্প লিখেছেন সংগীতশিল্পী নচিকেতা। এটি নির্মাণ করেছেন সুবীর মণ্ডল।

গত বছর ছবিটিতে কাজ শুরু করেন তিনি। জানা যায়, এর কাজ ইতোমধ্যে শেষ। মুক্তির অপেক্ষায় আছে এটি। ছবিটিতে আরও আছেন- রেবেকা, গৌতম সাহা, গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু প্রমুখ। এটি কলকাতায় মুক্তি পাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ভারতের এই রাজ্যে উড়াল দিলেন ঢালিউড তারকা অপু বিশ্বাস

আপডেট টাইম : ১১:৪৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুন ২০১৯