ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের কৃতী সন্তান ড. আশরাফুল মোসাদ্দেকের অনুবাদ গ্রন্থ ‘কবি ও কবিতায় এশিয়া মহাদেশ’ আলোচনায় জবির নতুন প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন অফিসে অবস্থান-জ্বালানি সাশ্রয়ে মন্ত্রণালয়ের ১১ নির্দেশনা স্বাস্থ্য খাত দুর্নীতিমুক্ত করতে কাজ করছি: স্বাস্থ্যমন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী সরকারি ছুটিতেও স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতাল পরিদর্শনের নির্দেশ প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্য যুদ্ধ থামাতে ৪ মুসলিম দেশের জরুরি বৈঠক শুরু মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মামুন ও মাসুদ ১১ জেলার ডিসি প্রত্যাহার করে নতুন ডিসি নিয়োগ ঢাকায় পৌঁছেছে স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মরদেহ

নবীন আলেমদের সমাজের নেতৃত্ব গ্রহণ করতে হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৬:১৫ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০১৯
  • ৪০১ বার

হাওর বার্তা ডেস্কঃ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ফেনী জেলা শাখার উদ্যোগে দাওরায়ে হাদিস সমাপনকারী নবীন আলেমদের সম্মানে দস্তারবন্দি সম্মেলন-২০১৯ রবিবার বিকালে শহরের মিড টাউন কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান মেহমান ছিলেন ওলামা বাজার মাদ্রাসার মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা নুরুল ইসলাম আদীব। সংগঠনের ফেনী জেলা সভাপতি মুহাম্মদ আতাউল্লাহ কবীর ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা আবদুল হক আজাদ।

প্রধান বক্তা ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ। বিশেষ বক্তা ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মুহাম্মদ নুরুল করীম আকরাম। বিশেষ অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মুফতি আব্দুর রহমান গিলমান।

প্রধান মেহমান আল্লামা নুরুল ইসলাম আদিব বলেন, ‘দস্তারবন্দি সম্মেলনে পাগড়ি বেঁধে দেয়ার মাধ্যমে নবীন আলেমদের ওপর সমাজের জিম্মাদারি অর্পণ করা হচ্ছে, সমাজ  থেকে সবধরনের অনৈসলামিক অপতৎপরতা নির্মূলে আলেমদের সবসময় প্রস্তুত থাকতে হবে। মুমিন মুসলমানকে সর্বাবস্থায় আল্লাহ তায়ালার বিধান মোতাবেক চলতে হবে।’

প্রধান অতিথি আল্লামা আবদুল হক আজাদ তার আলোচনায় বলেন, ‘সারা বিশ্বের আল্লাহ প্রদত্ত যত খনিজসম্পদ রয়েছে তার সিংহভাগ মুসলমানদের অধীনে, তারপরও তারা আজ সর্বত্র নির্যাতিত ও অবহেলিত, তার কারণ হলো মুসলমানরা তাদের ওপর অর্পিত দায়িত্ব ভুলে গেছে।’ তিনি নবীন আলেমদের সৎ কাজের আদেশের পাশাপাশি সব অসৎ ও অন্যায় কাজ নির্মূলে প্রতিবাদ-প্রতিরোধে প্রস্তুত থাকার আহ্বাব জানান।

সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ সাঈদুল হক সিরাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দারুল উলুম আল হোসাইনিয়া ওলামাবাজার মাদরাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা হাফেজ আবু সাঈদ, ফুলগাজী আশ্রাফিয়া মাদরাসার মুহাদ্দিস ও শিক্ষা পরিচালক মাওলানা যোবাইর আহমদ, ইসলামী আন্দোলনের ফেনী জেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাছির উদ্দিন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ চট্রগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক মুফতি এমদাদুল্লাহ কবীর ভূঁইয়া, ইসলামী যু্ব আন্দোলনের ফেনী জেলা সহ-সভাপতি হারুনুর রশীদ, ই’শা ছাত্র আন্দোলন নোয়াখালী সরকারি কলেজ শাখার সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমান, ঢাকা বিশ্ব বিদ্যালয় শাখার সহ-সভাপতি হাসান বিন মুমিন প্রমুখ। সম্মেলন শেষে প্রায় ১৭০ জন নবীন আলেমকে দস্তারবন্দি করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জের কৃতী সন্তান ড. আশরাফুল মোসাদ্দেকের অনুবাদ গ্রন্থ ‘কবি ও কবিতায় এশিয়া মহাদেশ’ আলোচনায়

নবীন আলেমদের সমাজের নেতৃত্ব গ্রহণ করতে হবে

আপডেট টাইম : ০৪:৩৬:১৫ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০১৯