ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

ওমরাহ করেছেন ৩১৯৯ বার, টানা ২০ বছর রাখছেন রোজা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২৭:১৪ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০১৯
  • ৩৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ হজ পালনের মনোবাসনা প্রতিটি মুসলমানেরই থাকে। কারো ভাগ্যে হজ জুটে আর কারো হয়তো সৌভাগ্য হয় না। ইসলামের এই মৌলিক স্তম্ভটি (যাদের সামর্থ আছে, শুধু তাদের জন্য প্রযোজ্য) আর্থিক ও কায়িক শ্রমের মিশেল থাকায় অনেকেই পালন করতে সক্ষম হন না।

এর ফলে কেউ কেউ ওমরাহ করেন। আবার অনেকেই হজ আদায়ের পর ওমরাহ করে আল্লাহপ্রেমের ষোলকলা পূর্ণ করেন। হজের তুলনায় ওমরাহ পালন করা যথেষ্ট সহজ। কিন্তু একজন মানুষ সর্বোচ্চ কয়টি ওমরাহ করতে পারেন? ৫, ১০, ২০, ৫০ কিংবা সর্বোচ্চ ১০০টি!

অবিশ্বাস্য হলেও সত্য, পাকিস্তানের এক ভদ্রলোক মোট ৩ হাজার ১৯৯টি ওমরাহ করেছেন। এতগুলো ওমরাহ তিনি গেল সতের বছরের বিভিন্ন সময়ে আদায় করেছেন।

অনেকেই বলছেন, এমন সাফল্য ও সৌভাগ্য হয়তো আর কারো ভাগ্যে জুটেনি। এই ব্যক্তি বিশ্বের সর্বোচ্চ সংখ্যক ওমরাহ পালনকারী হিসেবে এমন চমৎকার ও সম্মানজনক অর্জনের রেকর্ড করেছেন। রোববার পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নেশন এমনটাই জানিয়েছে।

এমন কীর্তি গড়া ও সৌভাগ্যবান ব্যক্তির নাম সৈয়দ দিলনাওয়াজ শাহ। পবিত্র মক্কা শরিফে রমজানের বরকতময় মাস কাটানোর পর গেল বৃহস্পতিবার তিনি নিজ শহর করাচিতে ফিরে আসেন।

এছাড়া অন্য অবাক করা বিষয় হলো, গেল ২০ বছর ধরে টানা প্রতিদিন রোজা রাখছেন সৈয়দ দিলনাওয়াজ। তবে নিষিদ্ধ (ইসলামে) দিনের সময়ে রোজা রাখেন না। ১৯৯৯ সালের জুন থেকে তিনি রোজা রাখা শুরু করেন।

জানা যায়, মক্কায় থাকাকালীন তিনি দৈনিক ৩টি করে ওমরাহ পালন করেন। এভাবে এ পবিত্র মাসে সব মিলিয়ে প্রায় ৫ ডজন ওমরাহ করেছেন। এরপর রমজানের শেষ দশদিন তিনি মদিনা মুনাওয়ারায় পবিত্র মসজিদে নববীতে অতিবাহিত করেন।

সৈয়দ দিলনাওয়াজ করাচির একটি গ্যাস কোম্পানির ডেপুটি ম্যানেজার ছিলেন। ২০১২ সালে অবসরে যান। গত ১৭ বছরের সময়কালে তিনি প্রায় প্রতি বছর একবার করে সৌদি আরব সফর করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

ওমরাহ করেছেন ৩১৯৯ বার, টানা ২০ বছর রাখছেন রোজা

আপডেট টাইম : ০১:২৭:১৪ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০১৯