ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ বিয়ে করলেন কণ্ঠশিল্পী সালমার সাবেক স্বামী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০১৯
  • ২৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ কণ্ঠশিল্পী সালমার সাবেক স্বামী দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক বিয়ে করেছেন। শনিবার রাতে কনে খাদিজা শিমুর সঙ্গে এই বিয়ে সম্পন্ন হয়। বিয়ের সকল প্রকার আয়োজন করা হয়েছিল নবাবগঞ্জের স্বপ্নপুরীতে। ‘স্বপ্নপুরী’ শিবলী সাদিকের পারিবারিক একটি সুবিশাল বিনোদন কেন্দ্র ও পিকনিক স্পট। যা উত্তরবঙ্গের একটি বৃহৎ বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত।

হঠাৎ বিয়ে করলেন কণ্ঠশিল্পী সালমার সাবেক স্বামী

শিবলী সাদিকের স্ত্রী খাদিজা শিমু হিলি (হাকিমপুর) উপজেলার সিপি রোড নিবাসী ব্যবসায়ী বাবু মল্লিকের ৩য় সন্তান। তিনি বর্তমানে হাকিমপুর মহিলা কলেজে অধ্যায়নরত। বিয়েতে দুই পরিবারের সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের ৪ উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা। আকস্মিকভাবেই এই বিয়ে সম্পন্ন হয় বলে আমাদের প্রতিনিধি জানান।

প্রসঙ্গত, ২০১১ সালে শিবলী সাদিক ক্লোজ আপওয়ান খ্যাত কণ্ঠশিল্পী সালমাকে বিয়ে করেন। সালমার সঙ্গে টেলিভিশনের বেশ কয়েকটি অনুষ্ঠানেও অংশ নিতে দেখা যায় এই সংসদ সদস্যকে। ২০১৬ সালে সালমার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায়। স্নেহা নামের কন্যা সন্তান রয়েছে তাদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

হঠাৎ বিয়ে করলেন কণ্ঠশিল্পী সালমার সাবেক স্বামী

আপডেট টাইম : ১২:৩০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০১৯