ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

গণমাধ্যমে কেন ইন্টারভিউ দেন না প্রভা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০১৯
  • ৩৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ছোটপর্দার জনপ্রিয় মুখ সাদিয়া জাহান প্রভা। মডেলিং দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু হয় প্রভার। এরপর নাটক-টেলিফিল্মে অভিনয় করে হয়ে ওঠেন জনপ্রিয়। বিশেষ দিনগুলোতে প্রভার ভক্তরা মুখিয়ে থাকেন তার নাটক-টেলিফিল্ম দেখার জন্য। এবারের ঈদেও বেশ কিছু নাটক টেলিফিল্মে কাজ করেছেন প্রভা। ‘পুরোনো সানগ্লাস’, ‘সমুদ্র মানব’, ‘শেষ বিকেলের মেয়ে’-সহ বেশ কিছু নাটকে দেখা যাচ্ছে তাকে। দর্শকরাও প্রশংসা করছেন তার নানা কাজের।

প্রভার সাম্প্রতিক কাজ নিয়ে জানতে যোগাযোগ করা হলে তিনি সাক্ষাৎকার দিতে অপারগতা প্রকাশ করেন। প্রভা এই প্রতিবেদককে বলেন, ‘সরি, আমি কাউকে ইন্টারভিউ দিই না।’ প্রভার কথার সত্যতা যাচাইয়ের জন্য গুগলে সার্চ দিলেও সাম্প্রতিক সময়ে তার কোনো সাক্ষাৎকার চোখে পড়েনি।

এখন প্রশ্ন হচ্ছে প্রভা কেন সাক্ষাৎকার দিতে নারাজ। বিষয়টি নিয়ে এর আগেও কথা হয়েছিল প্রভার সঙ্গে। তিনি সে সময় এই প্রতিবেদককে বলেছিলেন, ‘পত্রিকাগুলো আমাকে নিয়ে আজেবাজে নিউজ করে। অনেক সময় তারা আমার সঙ্গে কথা না বলেই নিউজ ছেপে দেয়। এ জন্য কোনো পত্রিকাকে সাক্ষাৎকার দিতে চাই না। কথা না বলেই যদি নিউজ ছাপতে পারেন তারা তাহলে তাদের সঙ্গে কথা বলে কি লাভ!’

উল্লেখ্য, ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন সাদিয়া জাহান প্রভা। তার জনপ্রিয় বিজ্ঞাপনগুলোর মাঝে রয়েছে মেরিল, তিব্বত, পন্ডস, বাংলালিংক, জুঁই তেল ইত্যাদি। প্রভার জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে, ভার্সন জেড, হানিমুন, ধুপ ছায়া, লাকি থার্টিন, খুনসুটিসহ অসংখ্য নাটক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

গণমাধ্যমে কেন ইন্টারভিউ দেন না প্রভা

আপডেট টাইম : ০৫:২৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০১৯