ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
“ছোট ভাইয়ের জন্মদিনে বড় ভাইয়ের হৃদয়ছোঁয়া স্মৃতিচারণ—প্রবাসে থেকেও অটুট আত্মার বন্ধন” মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী আমিন উর রশিদ: রাজনীতি ও শিল্পে সফলতার অনন্য দৃষ্টান্ত ফুটপাত ও সড়ক দখলমুক্তে ডিএমপির কড়াকড়ি, না সরালে আইনি ব্যবস্থা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস

সপরিবারে দেখছে ‘নোলক’, টিকেট না পেয়ে ফেরত যাচ্ছে দর্শক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩৩:২৫ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০১৯
  • ৩০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ “বসুন্ধরা সিনেপ্লেক্সে লম্বা লাইনে প্রায় ৪০ মিনিট দাঁড়িয়ে থেকে ‘নোলক’ ছবির টিকেট সংগ্রহ করেছি। তখনো ছবি শুরু হতে আড়াই ঘণ্টা বাকি। স্ত্রীকে নিয়ে বসুন্ধরা ফুডকোটে খাওয়া-দাওয়া করে সময় কাটিয়েছি। অনেকেই টিকেট না পেয়ে পরের দিনের টিকেট কেটেছে। ছবি শুরু হওয়ার প্রায় চার ঘণ্টা আগে আসার কারণে আমরা টিকেট পেয়েছি। আমি এবং আমার স্ত্রী দুজনই সিনেমা দেখতে পছন্দ করি। তবে আমাদের দেশে ভালো ছবি কম হওয়ায় বিদেশি ছবি বেশি দেখা হয়।” গতকাল শুক্রবার সন্ধ্যায় ‘নোলক’ ছবি দেখে এমন মন্তব্য করেন গণমাধ্যমকর্মী মোহাম্মদ মনিরুজ্জামান।

মোহাম্মদ মনিরুজ্জামানের স্ত্রী শিফা আক্তার সোহানী বলেন, ‘সিনেপ্লেক্স ছিল দর্শকপূর্ণ। সব চেয়ে ভালো লেগেছে যাঁরা ছবি দেখতে এসেছেন প্রায় সবাই আমাদের মতো পরিবার নিয়ে এসেছেন। প্রায় দিনই ছবি দেখতে এখানে আসা হয়, অনেক দিন পর এমন সপরিবারের দর্শক দেখেছি।  ছবিটি দেখে অনেক ভালো লেগেছে। এমন ছবি সিনেমা হলে দর্শক তৈরি করবে বলে আমি মনে করি।’

জোনাকি সিনেমা হলেও ভালো চলছে  ‘নোলক’। এনটিভি অনলাইনকে সিনেমা হলের টিকেটম্যান রঞ্জন বাবু বলেন, ‘প্রায় প্রত্যেকটা শো হাউসফুল যাচ্ছে। প্রায় ছয় মাস পর এমন ব্যবসা পাচ্ছি। দিনদিন সিনেমা হলে দর্শক বাড়ছে। ছবিটি দেখে সবাই প্রশংসা করছে। মনে হয় অনেক দিন চালাতে পারব ছবিটা।’

অন্যদিকে, অভিসার সিনেমা হলে সহকারী ম্যানেজার রঞ্জন সাহা বলেন, “ছবির গল্প ও মেকিং নিয়ে সবাই প্রশংসা করছে। সেই হিসেবে দর্শক বাড়ছে। আসলে সিনেমা ভালো লাগলে দর্শক ভালো বলে, এতে করে নতুন দর্শক তৈরি হয় এবং দর্শক বাড়তে থাকে। ‘নোলক’ ছবির ক্ষেত্রে তাই হচ্ছে। আমাদের প্রত্যেকটা শো এখন হাউসফুল যাচ্ছে। টিকেট না পেয়ে অনেকেই ফেরত যাচ্ছে।”

ঈদ উপলক্ষে শাকিব খান ও ববি অভিনীত, সাকিব সনেট পরিচালিত ও প্রযোজিত ‘নোলক’ ছবিটি মুক্তি পেয়েছে দেশের ৭৭টি সিনেমা হলে। ববি-শাকিব জুটির পঞ্চম ছবি এটি। পারিবারিক গল্পের ছবিটিতে আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, নিমা রহমান, ওমর সানী, মৌসুমী, শহীদুল আলম সাচ্চু, রেবেকা, ভারতের রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত।

কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন ফেরারী ফরহাদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

“ছোট ভাইয়ের জন্মদিনে বড় ভাইয়ের হৃদয়ছোঁয়া স্মৃতিচারণ—প্রবাসে থেকেও অটুট আত্মার বন্ধন”

সপরিবারে দেখছে ‘নোলক’, টিকেট না পেয়ে ফেরত যাচ্ছে দর্শক

আপডেট টাইম : ০১:৩৩:২৫ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০১৯